Saturday, April 4, 2026

দিল্লির কানঝাওয়ালা দু*র্ঘটনায় গাফিলতির নজির, কাঠগড়ায় দিল্লি পুলিশ

Date:

Share post:

কানঝাওয়ালা দু*র্ঘটনায় (Kanjhawala Accident)গাফিলতির জেরে এবার কাঠগড়ায় দিল্লি পুলিশ (Delhi Police)। ঘটনায় নি*হত অঞ্জলিকে (Anjali) সুলতানপুরি (Sultanpuri) থেকে কানঝাওয়ালা পর্যন্ত টেনে নিয়ে যায় একটি ব্যালেনো (Baleno) গাড়ি। অভিযুক্ত গাড়িটিকে চিহ্নিত করতে ১০টি পুলিশের গাড়িকে মোতায়েন করে দিল্লি পুলিশ (Delhi police)। গাড়িগুলির মধ্যে ছিল পিসিআর ভ্যান (PCR van) এবং রাতের টহলদারি ইউনিট। কিন্তু পুলিশের এই দল গাড়িটিকে খুঁজে বের করতে ব্যর্থ হয়। মর্মান্তিক এই দু*র্ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে দিল্লি পুলিশ। তদন্তের অংশ হিসেবে তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। পুলিশের পক্ষ থেকে কোনও গাফিলতি ছিল কিনা তাও দেখা হবে তদন্তে।

পুলিশ সূত্র থেকে জানা গেছে , কানঝাওয়ালা, কৌশাম্বি (Kaushambi) সীমান্ত ও আমন বিহার (Aman Bihar) এলাকা থেকে পিসিআর ভ্যানগুলি অভিযুক্ত গাড়িটিকে অনুসরণ করলেও ঘন কুয়াশার কারণে শেষ পর্যন্ত সেটিকে খুঁজে বের করতে পারেনি। পুলিশকে এড়াতে গাড়িটি প্রধান সড়কের পরিবর্তে সরু গলি দিয়ে পালিয়ে যায়। এই দু*র্ঘটনায় ইতিমধ্যেই পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বাকি দুজনের খোঁজে তদন্ত চলছে।

উল্লেখ্য, ১লা জানুয়ারি রাতে দিল্লির কানঝাওয়ালায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় বছর কুড়ির অঞ্জলির।ব্যালেনো গাড়িতে থাকা কিছু মদ্যপ যুবক অঞ্জলিকে ধাক্কা মেরে চাকার তলায় টানতে টানতে কয়েক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায় । ঘটনাটি স্থানীয় এক পথচারীর নজরে আসতেই তিনি ফোন করেন স্থানীয় পুলিশ স্টেশনে। দুর্ঘটনাটির ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নববর্ষের শুরুতেই দিল্লির রাস্তার এ ভয়াবহ দু*র্ঘটনা কাঁপিয়ে দেয় দিল্লিবাসীকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...