Thursday, June 25, 2026

চাকরিতে কোপ, ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই অ্যামাজনে

Date:

Share post:

ফের কর্মী ছাঁটাই। নতুন বছরের শুরুতে আবারও ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই (Layoff) করতে চলেছে অ্যামাজন (Amazon) কর্তৃপক্ষ। বছরের শুরুতেই সংস্থার সিইও অ্যান্ডি জেসি (Andy Jassy) জানিয়েছিলেন, নতুন বছরেও বিভিন্ন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে। সূত্রের খবর, ডিস্ট্রিবিউশন সেন্টার (Distribution center), টেকনোলজি স্টাফ (Technology staff) এবং কর্পোরেট এক্সিকিউটিভরা (Corporate executive) ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন। তবে অধিকাংশ ছাঁটাই হবে ইউরোপে।

বিবৃতিতে অ্যান্ডি জেসি জানিয়েছিলেন, ছাঁটাইয়ের বিষয়টি কর্মীদের কাছে কতটা আতঙ্কের তা তাঁরা বুঝতে পারছেন। তাই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ছাঁটাই করা কর্মীদের জন্য পৃথক পেমেন্ট প্যাকেট (Payment packet), স্বাস্থ্য বীমা (Health Insurance) এবং অন্যত্র চাকরি পাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সূত্রের খবর, আগামী ১৮ জানুয়ারি ছাঁটাইয়ের ঘোষণার দিন নির্ধারিত হয়েছিল। কিন্তু দলেরই এক কর্মী এই তথ্য ফাঁস করে দেওয়ায় তড়িঘড়ি ঘোষণার কাজটি করতে হয়েছে।

প্রসঙ্গত, অ্যামাজনে কর্মী ছাঁটাই নতুন নয়। ২০২২ সালের নভেম্বর মাসের শুরুতেও বেশ কিছু কর্মী ছাঁটাই করেছিল সংস্থাটি। এক ধাক্কায় চাকরি খুইয়েছিলেন প্রায় ১০ হাজার কর্মী। আবারও এই ঘটনায় মাথায় হাত বহু কর্মীর।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...