Thursday, June 25, 2026

প্রকাশিত হল রাজ্যের নয়া ভোটার তালিকা, নতুন ভোটার ১৩ লক্ষের বেশি

Date:

Share post:

আর কয়েক মাসের মধ্যে পঞ্চায়েত ভোট। রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করেছে। কারণ, আগামী বছর লোকসভা নির্বাচনের আগে এই ভোট প্রতিটি দলের কাছে এসিড টেস্ট। গ্রাম বাংলার মানুষের মনোভাব বুঝে নেওয়ার শেষ সুযোগ।

তারই মধ্যে ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। নতুন ভোটার তালিকা ধরেই এবার পঞ্চায়েত ভোট হবে। প্রকাশিত তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা হল ৭,৫২,০৮,৩৭৭। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩,৮২,৩৬,৫০৭ জন। অন্যদিকে, মহিলা ভোটার সংখ্যা ৩,৬৯,৭০,০৭১। তৃতীয় লিঙ্গের ভোটার ১,৭৯৯ জন। এই বছর ১৩,৩৩,২৫১ জন নতুন ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া উল্লেখযোগ্যভাবে ভোটার তালিকা থেকে ৪,১৫,২২৯ জনের নাম বাদ গিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার মোট ভোটারের শতাংশ হিসেবে ১.২৪% ভোটার বেড়েছে এই রাজ্যে। যার মধ্যে ১৮ বছর থেকে ১৯ বছরের ভোটারের সংখ্যা ২.২০%। এছাড়া সার্ভিস ভোটারের সংখ্যা হয়েছে ১,১৪,৭৯৭ জন।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...