Wednesday, April 1, 2026

প্রাথমিকে আরও ৫৯ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখল হাই কোর্ট

Date:

Share post:

প্রাথমিকে আরও ৫৯ জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হবে তাঁদের বেতনও। এই নিয়ে সব মিলিয়ে ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। বুধবারই একলপ্তে ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় আদালত। টেটে অনিয়মের জন্য চাকরি খোয়ানো ১৪৬ জনের শিক্ষকের আবেদনের শুনানি ছিল হাইকোর্টে। বুধবার বিচারপতি সমস্ত নথি খতিয়ে দেখার পর ১৪৩ জনেরই চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখেন।

বৃহস্পতিবার মোট ৬১ জন প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত আবেদনের শুনানি ছিল হাই কোর্টে। তাঁদের নথিপত্র খতিয়ে দেখার পর ৫৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বন্ধ করতে বলা হয়েছে তাঁদের বেতনও। প্রাথমিক শিক্ষক হিসাবে কর্মরত বাকি ২ জনের মামলা পরবর্তী শুনানির দিন শোনা হবে। যে ৫৯ জনকে বৃহস্পতিবার হলফনামা দিতে বলা হয়েছিল, তাঁদেরও এদিন চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখলেও এই নির্দেশের পর আবারও ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পথ খোলা রয়েছে। তবে এখনও কোনও প্রার্থী এই নির্দেশকে চ্যালেঞ্জের পথে হাঁটেননি।

এর আগে ডিসেম্বর মাসেও প্রাথমিকে কর্মরত ৫৩ জনের চাকরি বাতিল করেছিল উচ্চ আদালত। বৃহস্পতিবারের নির্দেশের পর সব মিলিয়ে বাতিল হওয়া চাকরির সংখ্যা দাঁড়াল ২৫৫।

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...