Thursday, June 25, 2026

টেট পরীক্ষার্থীকে রহস্য ফোন কল নিয়ে হাইকোর্টে যা জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ

Date:

Share post:

শিল্পা চক্রবর্তী (Shilpa Chakraborty) নামে এক টেট পরীক্ষার্থী গতকাল, বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)এজলাসে দাবি করেন, ২০১৭ সালের ৬ ডিসেম্বর তাঁর কাছে একটি ফোন আসে। ফোন নিয়ে শিল্পার কথায়, “পর্ষদের অফিস থেকে বলছি। আপনি কি টেট পরীক্ষা দিয়েছেন? চাকরি হয়ে যাবে। কিন্তু তার জন্য পর্ষদের অফিসে আসতে হবে। দেখাও করতে হবে পর্ষদ সভাপতির সঙ্গে।” তবে ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজের পরিচয় জানাননি। এমনকি, কোন পর্ষদের অফিসে যাওয়ার কথা বলছেন তা সেই সময় স্পষ্ট করেনি। যেহেতু শিল্পা টেট (TET) পরীক্ষার্থী ছিলেন, তাই খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের কথাই বলতে চেয়েছিলেন ওই ব্যক্তি। এমন অভিযোগ পাওয়ার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইকে (CBI) বিষয়টি খতিয়ে দেখতে বলেন। এবং কল রেকর্ডিংটিও যাচাই করতে পারেন।

এবার রহস্যময় সেই ফোন নম্বরের প্রসঙ্গে মুখ খুলল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নম্বর পর্ষদের কারও নয়। জেলা থেকে কেউ ফোন করেছিলেন বলেই মনে করছে পর্ষদ।

অন্যদিকে, তদন্তে নেমে সিবিআইয়ের দাবি, ওই নম্বরটি সম্ভবত নদিয়া জেলা প্রাইমারি কাউন্সিলের। ওই ব্যক্তিকে চিহ্নিত করে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। কার নির্দেশে তিনি ফোন করে চাকরির কথা বলেন সেটাও জানার চেষ্টা হবে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...