Friday, June 26, 2026

ফের নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে বসলেন চেতন শর্মা

Date:

Share post:

ফের নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে বসলেন চেতন শর্মা। শনিবার বিকেলে টু্ইট করে এমনটাই জানাল বিসিসিআই। টি২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর থেকেই নানা ধরনের কাটাছেড়া শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সময়ই নির্বাচক কমিটির চেয়াম্যান পদ থেকে বাদ পড়তে হয় ভারতের প্রাক্তন ক্রিকেটারকে। সেই সময় শোনা গিয়েছিল, নির্বাচক কমিটিতে আসতে পারেন আরেক প্রাক্তন ক্রিকেটার অজিত আগারকার। তবে তা হল না। ফের নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে বসলেন চেতন শর্মা।

টিম ইন্ডিয়ার নতুন নির্বাচক কমিটি
১. চেতন শর্মা (চেয়ারম্যান)
২. শিব সুন্দর দাস
৩. সুব্রত বন্দ‍্যোপাধ‍্যায়
৪. সলিল আনকোলা
৫. শ্রীধরন শরথ

টি২০ বিশ্বকাপে দল ব্যর্থ হলেও, এই বছরেই অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপ। সেখানে সঠিক দল নির্বাচন করা একটা বড় চ্যালেঞ্জ। শুধু তাই নয়, শ্রীলঙ্কার পর ভারত সফরে আসবে নিউজিল্যান্ড। এরপর টেস্ট খেলতে আসবে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই সিরিজ দারুণ গুরুত্বপূর্ণ। একের পর এক কঠিন সিরিজ ও টুর্নামেন্ট রয়েছে সামনে। তাই সঠিক টিম কম্বিনেশন তৈরি করা একটা বড় চ্যালেঞ্জ নির্বাচকদের সাম্বনে।

বিসিসিআই শনিবার ঘোষণা করে, সুলক্ষনা নায়ক, অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপেকে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি নতুন সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি নিয়োগ করেছে। এর জন্য প্রায় ৬০০ জন আবেদন করেন। যার থেকে পরে ১১ জনকে বেছে নেওয়া হয়। তাদের সবার ইন্টারভিউ নেওয়া হয়। অবশেষে এই পাঁচজনকে সিনিয়র সিলেকশন কমিটির জন্য বাছাই করেছে উপদেষ্টা কমিটি।

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...