Monday, March 16, 2026

এবার যোগী রাজ্যে দিল্লির অঞ্জলি সিং কাণ্ডের ছায়া! নাবালককে ছেঁচড়ে নিয়ে গেল গাড়ি

Date:

Share post:

দিল্লির পর উত্তরপ্রদেশ। এবার অঞ্জলি সিং কাণ্ডের ছায়া যোগী রাজ্যে। ঘটনাস্থল আলাদা হলেও পয়লা জানুয়ারি রাতের সেই ভয়াবহ স্মৃতি ফের যেন ফিরে এলো। এবার সাইকেল আরোহী স্কুল পড়ুয়াকে সজোরে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদোইয়ে।

জানা গিয়েছে, গতকাল শুক্রবার কেতন নামের ওই পড়ুয়া সাইকেলে করে কোচিংয়ে যাচ্ছিল। সেই সময় প্রবল গতিতে তাঁকে পিছন থেকে ধাক্কা মারে ওই গাড়িটি। এরপর গাড়িটির পিছনের বাম্পারে পা আটকে যায় ওই পড়ুয়ার। কিন্তু তারপরও গাড়ি থামায়নি চালক। পিছনে আটকে থাকা অবস্থাতেই প্রায় ১ কিলোমিটার ওই পড়ুয়াকে ছেঁচড়ে নিয়ে যায় গাড়িটি।

১ কিলোমিটার যাওয়ার পর এই ভয়াবহ দৃশ্য দেখতে পেয়ে ঘাতক গাড়িটকে আটকান গ্রামবাসীরা। রক্তাক্ত অবস্থায় তাঁরাই আক্রান্ত পড়ুয়াকে টেনে বের করে আনেন এবং দ্রুত হাসপাতালে পাঠান। গুরুতর জখম অবস্থায় ওই নাবালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ক্ষিপ্ত জনতা ঘাতক গাড়িটির চালককে হাতে পেয়ে তাঁকে মারধর করে গাড়িটি উল্টে দেয়। খবর পেয়ে পুলিশ এসে ওই চালককে উদ্ধার করে গ্রেফতার করেছ। কাউকে ধাক্কা দিয়েছেন বুঝতে পারলেও কেউ যে গাড়ির নীচে আটকে রয়েছেন সেটা নাকি সে বুঝতে পারেননি বলে পুলিশকে জানিয়েছে ধৃত চালক।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...