Monday, April 6, 2026

ফের বিমান বিতর্ক! এবার বিমানসেবিকাদের পাশে বসার প্রস্তাব যাত্রীর

Date:

Share post:

একদিকে মাঝ আকাশে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনায় দেশজুড়ে তুমুল আলোচনা চলছে। এর মধ্যে আবারও মাঝ আকাশে বিমানে বিতর্ক। এবার বিমানসেবিকাদের সঙ্গে অভব্য ব্যবহার করার অভিযোগ উঠল এক বিদেশি যাত্রীর বিরুদ্ধে। গত ৫ জানুয়ারি দিল্লি থেকে গোয়াগামী এক বিমানে ঘটনাটি ঘটে। বিমানসেবিকাদের ডেকে পাঠিয়ে অভব্য ব্যবহার করার পাশাপাশি পাশে বসতে বলেন ওই অভিযুক্ত যাত্রী। পরে আরও এক বিমানসেবিকার সঙ্গে একই ধরণের আচরণ করেন ওই ব্যক্তি। এরপর বিমানসেবিকাদের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গোয়া বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত মাঝ আকাশে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনায় তোলপাড় দেশ। বিমানে সহযাত্রী এক বৃদ্ধার গায়ে মদ্যপ অবস্থায় প্রস্রাব করেছিলেন শঙ্কর মিশ্র (Shankar Mishra) নামে এক ব্যক্তি। নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমানে ঘটনাটি ঘটেছিল। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত শঙ্কর মিশ্রকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লি আদালত। পাশাপাশি এই ঘটনার সময় ওই বিমানে থাকা একজন পাইলট ও চারজন কেবিন ক্রুকে শোকজও করেছে কর্তৃপক্ষ!

আরও পড়ুন- কলকাতায় চাকরি, অথচ আবেদন করতে পারবেন না কোনও বাঙালি! ভাইরাল চাকরির বিজ্ঞাপন

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...