Tuesday, April 7, 2026

Gangasagar Preparation: রবিবার থেকে মেলা শুরু, ড্রোন-স্পিড বোটের কড়া নিরাপত্তা বলয়ে গঙ্গাসাগর

Date:

Share post:

কোভিডের কাঁটা কাটিয়ে এবার ধুমধাম করে পালিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। রবিবার অর্থাৎ ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা চাদরে ঢাকল গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ। বাবুঘাট (Babughat) থেকে সাগরদ্বীপ (Sagar) পর্যন্ত বসানো হল প্রায় ১১০০ সিসি ক্যামেরা (CCTV Camera)।

দুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে সব ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন। গঙ্গাসাগরে হেলিপ্যাডের উদ্বোধন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবার প্রশাসনের তরফ থেকে একগুচ্ছ পদক্ষেপ করা হল গঙ্গাসাগর মেলার নিরাপত্তার কথা মাথায় রেখে। রাত পোহালেই এই বছরের গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে। জায়গায় জায়গায় ওয়াচ টাওয়ারের মাধ্যমে গোটা মেলা চত্বরকে কড়া নিরাপত্তায় ঢেকে ফেলতে তৎপর প্রশাসন। ড্রোনের (Drone Survillence) সাহায্যে আকাশপথে ও স্পিড বোটের (Speed Boat) সাহায্যে জলপথেও চলবে নজরদারি।প্রশাসন সূত্রে খবর, এবারই প্রথম গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হবে রাজ্য সরকারের (Government of West Bengal) বিশেষ শংসাপত্র। এই বছর গঙ্গাসাগরে রেকর্ড ভিড় হবে বলে মনে করছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই বেশ কিছু মানুষ কপিল মুনির আশ্রম সংলগ্ন এলাকায় পৌঁছে গেছেন বলে জানা যাচ্ছে। যেহেতু এত মানুষের সমাগম তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলা চত্বরে থাকছে হাইটেক মেগা কন্ট্রোল রুম, যেখানে ৫২টি LED টিভি ও ১টি সুবিশাল LED স্ক্রিনের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হবে বলেই প্রশাসন সূত্রে খবর।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...