Monday, April 6, 2026

কলকাতায় চাকরি, অথচ আবেদন করতে পারবেন না কোনও বাঙালি! ভাইরাল চাকরির বিজ্ঞাপন

Date:

Share post:

কলকাতার চাকরি, অথচ আবেদন করতে পারবেন না কোনও বাঙালি! তা বেশ বড় বড় করেই লেখা ওয়েবসাইটের বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপন দেখে হতাশ চাকরিপ্রার্থীরা।

চাকরির বাজারে যত না শূন্যপদ, তার চেয়ে কয়েকগুণ বেশি আবেদনকারীর সংখ্যা। এই ঘটনা নতুন নয়। আবার কোনও কোনও সংস্থার তরফে আবেদনের শর্ত থাকে কঠিন। সেসব পেরিয়ে কেউ কেউ নিজের যোগ্যতায় চাকরি পান। এবার এক জনপ্রিয় চাকরির ওয়েবসাইটের বিজ্ঞাপন বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তাতে দেখা যাচ্ছে, এক ইস্পাত তৈরির (Steel plant) সংস্থা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে। কলকাতায় চাকরি, সেই অনুযায়ী বেতন কাঠামো ঠিক করা হয়েছে, তার উল্লেখও আছে বিজ্ঞাপনে। অথচ লেখা, আবেদন করতে পারবেন শুধু অবাঙালিরা, বাঙালি (Bengali) হলে আবেদন করা চলবে না। আজব! রাজ্যে চাকরি অথচ বাঙালিরাই আবেদন করতে পারবেন না! এটাও সম্ভব! এই বিজ্ঞাপণের বিরোধীতা করেছেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন- এবার ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলার মা শিখা শর্মা, চলছে চিকিৎসা

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...