Tuesday, April 7, 2026

“শুভেন্দুকে কলার ধরে জেলে ভরবো”, শহিদ দিবসে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি কুণালের

Date:

Share post:

নিজেকে বাঁচাতে বিজেপিতে গিয়ে অমিত শাহের জুতো পালিশ করছে। নন্দীগ্রামের আন্দোলনকারীরা কেউ বিজেপির সঙ্গে নেই। কুণালের (Kunal Ghosh)অভিযোগ, সিপিএম যেমন আন্দোলনকারীদের মিথ্যা মামলায় ফাঁসাত, এখন শুভেন্দু (Shuvendu Adhikari) কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে আন্দোলনকারীদের ফাঁসাচ্ছে। এমন অভিযোগ তুলে শহিদ দিবসে নন্দীগ্রামের (Nandigram) মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুর “কলার ধরে জেলে ভরার” হুঁশিয়ারি দিলেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)।

২০০৭-এর ৭ জানুয়ারি নন্দীগ্রামে সিপিএম হার্মাদদের গুলিতে নিহত হয়েছিলেন বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম ও ভরত মণ্ডলের। সেই ঘটনার পর থেকে প্রতিবছর এই দিনে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি স্মরণ সভা করে। এদিন ভোরের আলো ফোটার আগেই ভাঙাবেড়াতে শহিদ স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করল তৃণমূল। স্মরণসভার মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন কুণাল ঘোষ।

নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহিদ স্মরণ মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে তুলোধনা করে কুণাল ঘোষ বলেন, “আগে সিপিএম সকলকে মিথ্যা মামলা দিয়েছে একের পর এক। সেই রাজনীতি আবার ফিরছে। বেইমান, গদ্দার শুভেন্দু সিবিআই, এনআইএ দেখিয়ে নিরাপরাধ তৃণমূল কর্মীদের, নিরাপরাধ নন্দীগ্রামবাসীকে জেলে ভরছে। ভগবান, আল্লাহ থাকলে একদিন কলার ধরে শুভেন্দুকে জেলে ভরব” এদিন ফের নারদা কাণ্ডের টাকা নেওয়ার প্রসঙ্গ তুলে শুভেন্দুকে গ্রেফতারের দাবিও তোলেন কুণাল।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...