Monday, April 6, 2026

SET পরীক্ষা উপলক্ষ্যে কড়া নির্দেশিকা কমিশনের, রবিবার রাজ্যে চলবে অতিরিক্ত বাস

Date:

Share post:

স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট বা সেট(SET) পরীক্ষা হতে চলেছে আগামীকাল অর্থাৎ রবিবার। এই পরীক্ষা উপলক্ষ্যে শনিবার একাধিক নির্দেশিকা জারি করল কলেজ সার্ভিস কমিশন(College Service Commission)। পরীক্ষা পরিচালনার জন্য ইতিমধ্যেই কমিশনের তরফে চিঠি পাঠানো হয়েছে জাল শাসকদের। প্রত্যেকটি জেলায় একজিকিউটিভ অফিসার হিসাবে কাজ করবেন ওই জেলার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(VC)। পাশাপাশি এই পরীক্ষা উপলখ্যে রাজ্যে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর। পাশাপাশি ট্রেন, মেট্রোর সূচিতেও বদলের সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, এবার প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থী সেটে বসছেন। মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে ১০৮টি। প্রতি সেন্টারে অধ্যক্ষ বা রেজিস্ট্রার হবেন সেন্টার ইনচার্জ। কো অর্ডিনেটর হিসেবে থাকবেন একজন সিনিয়র অফিসার। প্রতি সেন্টারে কলেজ সার্ভিস কমিশনের ২ জন অবজার্ভার থাকবেন। ইতিমধ্যেই নিকটবর্তী থানায় প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে। কমিশনের স্পষ্ট নির্দেশ, পরীক্ষা শুরু হওয়ার পর আর কেউ হলের মধ্যে ঢুকতে পারবেন না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষাহল থেকে বেরোতে পারবেন না কেউ। মূলত দু’টি পেপার থাকে সেটে। ৫০টি ছোট প্রশ্ন থাকে প্রথম পেপারে। দ্বিতীয় পেপারে থাকে ১০০টি প্রশ্ন। প্রতি প্রশ্ন পিছু থাকে ২ নম্বর করে। প্রথম পেপারের জন্য ১ ঘণ্টা ও দ্বিতীয় পেপারের জন্য ২ ঘণ্টা সময় দেওয়া হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...