Thursday, June 25, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের। শনিবার তৃতীয় ম‍্যাচে লঙ্কানদের ৯১ রানে হারাল হার্দিক পান্ডিয়ার দল। সিরিজের ফলাফল ২-১। শতরান করে ম‍্যাচের সেরা সূর্যকুমার যাদব। সিরিজ সেরা অক্ষর প‍্যাটেল।

২) আইএসএল-এর দ্বিতীয় লেগেও ওড়িশার বিরুদ্ধেও হারের মুখ দেখল ইস্টবেঙ্গল এফসি। শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে ৩-১ গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। ম‍্যাচে এদিন এগিয়ে গিয়েও গোল ধরে রাখতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। শেষে ৩-১ গোলে শেষ করে স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল।

৩) ফের নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে বসলেন চেতন শর্মা। শনিবার বিকেলে টু্ইট করে এমনটাই জানাল বিসিসিআই। টি২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর থেকেই নানা ধরনের কাটাছেড়া শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

৪) সফল ভাবে সম্পন্ন হয়েছে ঋষভ পন্থের লিগামেন্টের অস্ত্রোপচার। শনিবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের পক্ষ থেকে। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার হয়েছে ভারতীয় ক্রিকেটারের।

৫) সামনে এল ভারতীয় ফুটবলের রোডম্যাপ। শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে আগামী ২৫ বছরের রোডম্যাপ প্রকাশ করা হয়। যেখানে ২০৪৭ সাল পর্যন্ত ভারতীয় ফুটবলকে কোন দিশায় নিয়ে যাওয়া যায়, সেই নিয়ে একটি রোডম্যাপ সামনে আসে এআইএফএফ।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...