Saturday, April 4, 2026

ওড়িশার বিরুদ্ধে এগিয়ে থেকেও হার, ম‍্যাচ হেরে কী বললেন স্টিফেন?

Date:

Share post:

শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে এক গোলে এগিয়ে থেকেও ৩-১ গোলে হেরে যায় ইস্টবেঙ্গল এফসি। আর এই হারের পর হতাশ লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইন। শুক্রবার ইস্টবেঙ্গলের পরবর্তী ম‍্যাচ। সেই ম‍্যাচে লাল-হলুদের মুখোমুখি জামশেদপুর এফসি। ১২ ম‍্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে কনস্ট‍্যাইন্টাইনের দল। তারপরের স্থানেই জামশেদপুর এফসি। শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে নিজেদের ভুল নিতে চান লাল-হলুদ কোচ।

ওড়িশা ম‍্যাচের হারের পর কনস্ট‍্যাইন্টাইন বলেন,” কিছু ব্যক্তিগত ভুল হয়েছে। কর্নার থেকে গোল আটকাতে ব্যর্থ হয় নুঙ্গা। দ্বিতীয় গোলটা পুরো ফ্লুকে হয়েছে। বলটা ক্রস করতে গিয়ে গোলে ঢুকে যায়। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে আমরা গোল পেয়েছিলাম, যেটা বাতিল করে দেওয়া হয়। টিভির লোকেদের কাছ থেকে শুনলাম, ওটা অফসাইড ছিল না। সারা মরশুমেই এরকম অনেক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছে। তবে এটা ঠিকই যে আমাদের কিছু ব্যক্তিগত ভুলের খেসারত দিতে হল।”

এই হারের ফলে প্রথম ছয়ের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ল লাল-হলুদ দল। পরের ম্যাচে তাদের জামশেদপুরকে হারাতেই হবে। তাতেও সেরা ছয়ে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে না ইস্টবেঙ্গল এফসি। এই প্রসঙ্গে স্টিফেন বলেন, “আমি মরশুমের শুরুতেই বলেছিলাম, অলৌকিক কিছু না ঘটলে আমাদের সেরা ছয়ে থাকা কঠিন হবে। এখনও ব্যাপারটা সে রকমই। আরও ২৪ পয়েন্ট বাকি রয়েছে। অঙ্কের হিসেবে এখনও সেই সুযোগ রয়েছে। আমাদের প্রতি ম্যাচে লড়াই করতে হবে। পরের ম্যাচ আমাদের ঘরের মাঠে। সেই ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে তিন পয়েন্ট। আজ শুরুটা ভাল করেছিলাম। সেটা যদি বজায় রাখতে পারতাম, তা হলে হয়তো ভাল ফল হত। আসলে ভাগ্য আজ আমাদের সঙ্গ দেয়নি।”

ফের একাধিক গোলের সুযোগ তৈরি করেও নষ্ট। এই নিয়ে স্টিফেন বলেন, “দ্বিতীয়ার্ধে সুমিত পাসি গোটা দুয়েক গোলের সুযোগ পেয়েছে। কিন্তু ও অনেক দিন হল ফরোয়ার্ড হিসেবে খেলেনি। অঙ্কিতের গোলটা বাতিল করে দেওয়া হয়। ওকে মাঝমাঠে খেলাতে বাধ্য হই। কারণ, মহেশ আজ ভাল খেলতে পারেনি বলে ওকে তুলে নিই। অনিকেত যাদবকে নামাই, ওর সামনেও গোটা দুয়েক গোলের সুযোগ আসে। দলের কয়েকজন খেলোয়াড়কে ঠিকমতো পরখ করে দেখার সময়ও আমরা পাইনি।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...