Monday, April 6, 2026

প্রয়াত বঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

Date:

Share post:

প্রয়াত বঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।আজ, রবিবার ভোর পাঁচটা নাগাদ উত্তরপ্রদেশে নিজের বাড়িতেই ভোর পাঁচটা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। কেশরীনাথের মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ছেলে নারাজ ত্রিপাঠী।

আরও পড়ুন:বিতর্ক-গুজব পিলারে জড়িয়ে বাংলাদেশ সরকারের উন্নয়নের ‘শ্রেষ্ঠ বিজ্ঞাপন’ পদ্মা সেতু

পরিবারসূত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর কেশরীনাথ ত্রিপাঠী বাথরুমে পড়ে যান। তাঁর ডান হাত ভেঙে যায়। যার কারণে তিনি দুর্বল হয়ে পড়েন। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

প্রসঙ্গত, তিনি পশ্চিমবঙ্গের ২০তম রাজ্যপাল ছিলেন ৷ ২০১৪ সালের ২৪ জুলাই তিনি দায়িত্ব নেন ৷ ২০১৯ সালের ২৯ জুলাই পর্যন্ত ওই পদে ছিলেন ৷ এই সময়কালের মধ্যেই তিনি দু’দফায় কয়েক মাসের জন্য বিহারের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন ৷ পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনই তিনি মিজোরাম ও মেঘালয়ের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয় তাঁকে ৷
এছাড়া তিনি দু’দফায় উত্তরপ্রদেশ বিধানসভার অধ্যক্ষের দায়িত্বে ছিলেন ৷ প্রথম দফায় তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত স্পিকার ছিলেন ৷ এর পর ১৯৯৭ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত স্পিকার ছিলেন তিনি ৷

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...