Saturday, April 11, 2026

বাংলার প্রাক্তন রাজ্যপালের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। রবিবার ভোরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:প্রয়াত বঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন,পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৮ বছর।কেশরীনাথ ত্রিপাঠী ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন। এছাড়া তিনি বিহার, মিজোরাম ও মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব পালন করেন। শ্রীত্রিপাঠী উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার ও ওই রাজ্যের মন্ত্রী ছিলেন।সুপণ্ডিত কেশরীনাথ ত্রিপাঠী বহু গ্রন্থ রচনা করেন।আমাদের রাজ্যে তাঁর সময়কালের স্মৃতি রাজ্যবাসীর হৃদয়ে অমলিন থাকবে। আমার সঙ্গে তাঁর বিশেষ আন্তরিক ও হৃদ্য সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হল।আমি কেশরীনাথ ত্রিপাঠীর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।


প্রসঙ্গত, ১৯৩৪ সালের ১০ নভেম্বর উত্তর প্রদেশের এলাহাবাদে (বর্তমানে প্রয়াগরাজ) জন্ম গ্রহণ করেন কেশরীনাথ ত্রিপাঠী। পেশায় আইনজীবী কেশরীনাথ পশ্চিমবঙ্গ, বিহার, মেঘালয় ও মিজোরামের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের ২৪ জুলাই তিনি পশ্চিমবঙ্গের ২০ তম রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৯ সাল অবধি তিনি এই দায়িত্ব পালন করেন।

 

Related articles

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...