Saturday, April 4, 2026

মহিলারা অশিক্ষিত, পুরুষরা উদাসীন: জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বেফাঁস মন্তব্য নীতীশের

Date:

Share post:

রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির(Population) কারণ ব্যাখ্যা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)। শনিবার বিহারে(Bihar) এক কর্মসূচিতে যোগ দিয়ে এপ্রসঙ্গে বলতে গিয়ে নীতীশ জানালেন, মহিলারা অশিক্ষিত আর পুরুষেরা উদাসীন যার জেরেই রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বলার অপেক্ষা রাখে না নীতীশের এই মন্তব্য ব্যাপক বিতর্ক তৈরি করেছে।

শনিবার ‘সমাধান যাত্রা’ কর্মসূচিতে বিহারের বৈশালী এলাকায় এক জনসভায় যোগ দিয়েছিলেন নীতীশ। সেখানেই জনসংখ্যা নিয়ে কথা বলতে গিয়ে জেডিইউ প্রধান বলেন, “যদি মহিলারা শিক্ষিত হতেন, তা হলে জন্মহার কমত। এটাই বাস্তব। আজকাল মহিলারা শিক্ষিত নন।” এরপরই নীতীশ আর বলেন, “মহিলারা যদি শিক্ষিত হতেন, তা হলে জানতেন, অন্তঃসত্ত্বা হওয়া ঠেকাতে কী করণীয়। এ ব্যাপারে তাঁরা সচেতন হতেন। পুরুষরা উদাসীন। ওঁদের মাথাতেই থাকে না যে, রোজ রোজ বাচ্চার জন্ম দেব না।”

বিহারের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিতর্ক চরম আকার ধারন করেছে। যে ভাষায় মন্তব্য করেছেন নীতীশ, তার সমালোচনায় সরব হয়েছে বিরোধী দল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসাবে এ হেন মন্তব্য করা শোভন নয় বলে সরব হয়েছে পদ্মশিবির। এই প্রসঙ্গে বিহারের বিরোধী দলনেতা সম্রাট চৌধুরি টুইটারে লিখেছেন, “মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যে শব্দ প্রয়োগ করেছেন, তা অসংবেদনশীল। এই ধরনের শব্দ প্রয়োগ করে উনি মুখ্যমন্ত্রী পদকে কলুষিত করছেন।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...