Tuesday, June 23, 2026

শিনাকে দেখা গিয়েছে গুয়াহাটি বিমানবন্দরে, চাঞ্চল্যকর দাবি ইন্দ্রাণীর

Date:

Share post:

শিনা বোরা হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি করলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়(Indrani Mukerjea)। তাঁর দাবি, শিনা বোরার(Shina Bora) মৃত্যু হয়নি। সে বেঁচে রয়েছে। গুয়াহাটি বিমানবন্দরে(Guhati Airport) দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে শিনাকে। গত মাসে সিবিআইকে এই বিষয়ে চিঠি লেখার পর এবার সিবিআই আদালতে(CBI Court) নিজের আর্জি খতিয়ে দেখার আবেদন জানালেন ইন্দ্রাণী। প্রয়োজনে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আবেদন করলেন তিনি।

শিনা বোরা হত্যা মামলায় বর্তমানে জামিয়ে মুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। শিনা জীবিত রয়েছে দাবি জানিয়ে ইতিমধ্যেই আদালতে একটি পিটিশন ফাইল করেছেন তিনি। তাঁর দাবিকে সমর্থন জানিয়েছেন ইন্দ্রাণীর আইনজীবীরাও। ইন্দ্রাণীর দাবি, বৃহস্পতিবার সকালে এক যুবতীকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে বিমানবন্দরে, যাঁকে দেখতে অবিকল শিনার মতোই। ইন্দ্রাণীর আবেদনে সাড়া দিয়ে আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে বিষয়টি খতিয়ে দেখতে। বলার অপেক্ষা রাখে না ইন্দ্রাণীর দাবি যদি সত্যি হয় তবে এই মামলা নয়া মোড় নেবে। উল্লেখ্য, এর আগে ইন্দ্রাণী দাবি করেছিলেন তিনি কন্যা শিনাকে কাশ্মীরে দেখেছেন। সেবারও কাশ্মীরে গিয়ে শিনার হদিশ করার জন্য তিনি অনুরোধ করেছিলেন সিবিআইকে।

প্রসঙ্গত, ২০১২ সালে গোটা দেশে সাড়া ফেলেছিল শিনা বোরা হত্যাকাণ্ড। অভিযোগ, সে বছরের ২৪ এপ্রিল একটি গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয় ২৫ বছরের যুবতীকে। শিনা বোরা ছিলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও তাঁর সঙ্গী সিদ্ধার্থ দাসের মেয়ে। প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও চালক শ্যাম রাইয়ের সাহায্যে মুম্বই থেকে অনতিদূরে রায়গড়ের নির্জন জঙ্গলে শিনার দেহ পুড়িয়ে মাটি চাপা দিয়ে দেন ইন্দ্রাণী। তা না হলে ইন্দ্রাণী অনেক আগেই ধরা পড়ে যেতেন বলে দাবি বিশেষজ্ঞ মহলের।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...