Tuesday, June 23, 2026

লঙ্কানদের বিরুদ্ধে শতরার করে কোচ দ্রাবিড়কে কৃতিত্ব দিলেন সূর্যকুমার

Date:

Share post:

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ম‍্যাচ জিতে টি-২০ সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। সৌজন্যে সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংস। ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আর এই ইনিংস খেলে কোচ রাহুল দ্রাবিড়কে কৃতিত্ব দিলেন সূর্য। বললেন, কোচ রাহুল দ্রাবিড়ের জন্যই এ রকম খেলতে পারছি আমি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম‍্যাচ জিতে SKY বলেন,” দ্রাবিড় আমাকে বলেছেন খেলা উপভোগ করতে। নিজের পছন্দ মতো শট খেলতে। সেটাই আমি করেছি। বাউন্ডারি ৫৯-৬০ মিটার ছিল। তাই ছক্কা মারার চেষ্টা করছিলাম। কিছু শট আগে থেকেই ঠিক করে রাখছিলাম। তবে সেই সঙ্গে বিকল্প শটও তৈরি ছিল। বেশির ভাগ সময় আমি এমন জায়গায় মারার চেষ্টা করছিলাম যেখানে ফিল্ডার নেই। সেটা করতে সফল হয়েছি।”

এরপাশাপাশি সূর্য আরও বলেন,” যখন প্রস্তুতি নিই তখন নিজেকে চাপে রাখার চেষ্টা করি। সেই সময় যত চাপ নেওয়া যাবে তত ভাল প্রস্তুতি হবে। অনুশীলনে অনেক পরিশ্রম করি। তার ফল খেলার সময় পাচ্ছি।”

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...