Tuesday, March 31, 2026

প্রয়াত শিল্পী সনৎ কর, শোকস্তব্ধ শিল্পীমহল

Date:

Share post:

প্রয়াত শিল্পী সনৎ কর। রবিবার রাত পৌনে তিনটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া শিল্পজগতে।

আরও পড়ুন:প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী রাজিতা কোচার

ভারতীয় ছাপাই ছবির জগতে সনৎ কর এক পুরোধা শিল্পী। ভারতে গ্রাফিক প্রিন্টিংয়ের কাজে নানা গুরুত্বপূর্ণ বদল এসেছে তাঁর হাত ধরেই। ‘সোসাইটি অফ কনটেম্পোরারি আর্ট’-এর সঙ্গে যুক্ত ছিলেন।


১৯৩৫ সালে শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেন শিল্পী।তবে লেখাপড়া করেছেন কলকাতার সরকারি আর্ট কলেজে । তার পর বহু জায়গায় পড়িয়েছেন তিনি। তাঁর প্রথাগত কর্মজীবন শেষ হয় শান্তিনিকেতনের কলা ভবনে। সেখানকার গ্রাফিক্স বিভাগের প্রিন্সিপাল ছিলেন তিনি। ১৯৯৫ সালে সেখান থেকে অবসর নেন শিল্পী। শিল্পীর ভাবনার ছোঁয়ায় শান্তিনিকেতনে শিল্প-শিক্ষায় বহু গুরুত্বপূর্ণ বদল আনা হয়। শিক্ষকতা থেকে অবসর নিলেও কাজ থামেনি। শিল্পী নিত্যনতুন ভাবনার রসদ জুগিয়ে গিয়েছেন শেষ সময় পর্যন্ত।

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...