Monday, April 6, 2026

সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন বেল

Date:

Share post:

সব ধরনের ফুটবল থেকে অবসর নিয়ে ফেললেন গ্যারেথ বেল। সোমবার রাতে এমনটা নিজেই জানালেন ওয়েলসের এই তারকা ফুটবলার। শুধু দেশ নয় ক্লাবস্তর থেকেও অবসর নিলেন তিনি।

এদিন বেল বলেন,‘‘অনেক চিন্তা-ভাবনা করে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করছি। আমার যাত্রা শুধু জীবনকে পরিবর্তন করেনি, বরং আমার আলাদা পরিচিতি দিয়েছে। যে খেলাটাকে ভালবাসি, সেই খেলায় নিজের স্বপ্ন পূরণ করতে পেরে আমি আপ্লুত। জীবনে সেরা মুহূর্তগুলো ফুটবল থেকেই পেয়েছি। ১৭টা মরশুম জুড়ে যে ভালবাসা পেয়েছি তা করে দেখানো সহজ নয়। জানি না জীবনের পরবর্তী অধ্যায়ে কী অপেক্ষা করে রয়েছে।”

মাস ছয়েক আগে আমেরিকার মেজর লিগ সকারে যোগ দিয়েছিলেন ওয়েলসের এই তারকা। লস অ্যাঞ্জেলসের ক্লাবে তাঁর অভিষেক ম্যাচে ভিড় হয়েছিল যথেষ্ট। পরে তিনি গোলও করেন। তার থেকেও বড় কথা হল, দেশের হয়ে বিশ্বকাপ মঞ্চেও এবার কাতারে দেখা গিয়েছে বেলকে। ওয়েলসের হয়ে ১১১টি ম্যাচ খেলে ৪১টি গোল করেছেন তিনি। তবে বেলকে সবাই মনে রাখবে রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসেবেই।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...