Friday, June 19, 2026

টানা ৬ ঘণ্টা জেরা শেষে নিজাম প্যালেস থেকে বেরোলেন কাঁথির আইসি

Date:

Share post:

কাঁথি পুরসভার (Contai Municipality) টেন্ডার দুর্নীতি (Tender Corruption) মামলায় সিবিআইয়ের (CBI) মুখোমুখি হলেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস (Amalendu Bishwas)। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে (Nizam Palace) পৌঁছন আইসি অমলেন্দু। সিবিআই (CBI) আধিকারিকেরাও তাঁকে জিজ্ঞাসাবাদ (Interrigation) করার জন্য প্রস্তুত ছিলেন। আর কাঁথি থানার আইসি নিজাম প্যালেসে পৌঁছনোর পরই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সোমবার প্রায় সাড়ে ছ-ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় নিজাম প্যালেস থেকে বেরোন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইসি অমলেন্দু বিশ্বাস বলেন, মহামান্য আদালতের নির্দেশে তদন্ত চলছে। এই বিষয়ে আমার কিছু বলার নেই। যদি ডাকা হয় আবার আসব।

সিবিআই সূত্রে খবর, সোমবার সকাল ১১টায় কাঁথি থানার আইসি নিজাম প্যালেসে তলব করে সিবিআই। কিন্তু, নির্দিষ্ট সময়ের আগে সকাল সাড়ে ১০টা নাগাদ হাজিরা দেওয়ার জন্য নিজাম প্যালেসে পৌঁছন আইসি অমলেন্দু বিশ্বাস। কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা আধিকারিকরা। মূলত রাম পণ্ডার বিবৃতির প্রেক্ষিতেই কেন্দ্রীয় গোয়েন্দারা কাঁথি থানার আইসি-কে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। এদিন তাঁর সমস্ত বয়ান রেকর্ড করেছেন সিবিআই আধিকারিকরা।

উল্লেখ্য, কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় অভিযুক্ত ঠিকাদার তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাম পণ্ডা। গত ২৭ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। কিন্তু গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পায় রাম। তারপরই রামের অভিযোগ, শুভেন্দু অধিকারীকে ভালবাসার জন্যই তাঁকে ফাঁসানো হচ্ছে।

 

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...