Friday, April 3, 2026

অনুব্রত বাড়ির পরিচারক ও মেয়ের গাড়ির চালককে তলব সিবিআিইয়ের !

Date:

Share post:

গোরুপাচার কাণ্ডে এবার সিবিআই তলব করল অনুব্রত বাড়ির পরিচারক ও মেয়ের গাড়ির চালককে। কালো টাকা কালো টাকা কী ভাবে সাদা হয়েছে তা জানতেই এই দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদের মধ্যে অনুব্রতর বাড়ির পরিচারক আবার লাভপুর কলেজের চতুর্থ শ্রেণির কর্মী।
জানাগেছে, গোরুপাচার মামলায় কালো টাকা কিভাবে সাদা হয়েছে তা জানতে এবার সিবিআই তলব করল অনুব্রতর বাড়ির পরিচারক বিজয় রজক ও অনুব্রতর মেয়ে সুকন্যার গাড়ির চালক তুফানকে। মঙ্গলবার এই দুজনকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে বিজয় রজক আবার লাভপুর কলেজের চতুর্থ শ্রেণির কর্মী।
এদিকে সিবিআই সূত্রে জানা গেছে, গরুপাচারের কালো কালো টাকা ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অনুব্রত সাদা করেছেন সেই তালিকায় রয়েছে বিজয় রজক ও তুফানের নাম। এরপরই এদের দুজনকে তলব করার সিদ্ধান্ত নেয় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে একই কারণে অনুব্রতর বাড়ির আরেক পরিচারক বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। সেই জিজ্ঞাসাবাদে তিনি সিবি আইকে জানিয়েছিলেন তাঁর নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে তা জানা ছিল না তাঁর। এমনকী ব্যাঙ্কের নথিতে সই করানোর সময় কত টাকা লেনদেন হচ্ছে তাও জানতে পারতেন না তিনি। গোয়েন্দাদের অনুমান, তেমনই বিজয় ও তুফানকে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়ে অনুব্রত কালো টাকা সাদা করে থাকতে পারে অনুমান সিবিআইএর।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...