Saturday, April 4, 2026

প্রাথমিকে আরও তিন শিক্ষককে বরখাস্ত করার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আরও ৩ জনকে পাকাপাকিভাবে শিক্ষকের পদ থেকে বরখাস্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর ফলে মোট ২৫৬ জনকে পাকাপাকি বরখাস্ত করলেন তিনি। আদালতের সামনে নিজেদের নিয়োগের স্বচ্ছতা প্রমাণ করতে না পারায় বরখাস্ত করা হয়েছে তাদের। ২৫৮ জনের মধ্যে এখনো পর্যন্ত চাকরি বাঁচাতে পেরেছেন মাত্র ২ জন।

প্রাথমিকে বরখাস্ত হওয়া ২৫৮ জনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অনুসারে প্রত্যেককে হলফনামা জমা দিতে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই হলফনামাগুলি খতিয়ে দেখে এখনো পর্যন্ত ২৫৬ জনকে বরখাস্ত করেছেন তিনি।

বলে রাখি, এর আগে তিন দফায় যথাক্রমে ৫৩ জন, ১৪০ জন ও ৬০ জনকে বরখাস্ত করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে এখনো পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে আবেদন করেননি কেউ। সঙ্গে এই মামলায় ২ জন শিক্ষককে পুনর্নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২৬৮ জনকে বরখাস্ত করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বরখাস্ত হওয়া প্রার্থীরা। যদিও মামলা আবার হাইকোর্টেই ফেরত পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট।

এখনও পর্যন্ত প্রাথমিকে মোট ২৫৬ জনের চাকরি বাতিল এবং বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। সেই নির্দেশ এদিনও বহাল রাখলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এখনও পর্যন্ত মাত্র দুজনের চাকরি ফিরিয়ে দিয়েছে আদালত। এই দুই প্রাথমিক শিক্ষককে (Primary Teacher) চাকরিতে পুনর্বহাল করার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও একটি মামলা হয়েছে।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...