Wednesday, March 25, 2026

আবারও মিথ্যাচার! বাংলায় বন্দে ভারতে পাথর ছোড়া হয়নি, বিবৃতি রেলের

Date:

Share post:

বাংলায় বন্দে ভারতে(Bande Bharat Express) কোনও পাথর বা ইট ছোঁড়া হয়নি। সোমবার রেলের(Indian Rail) তরফে স্পষ্ট করে একথা জানিয়ে দেওয়া হল। তারপরও একটি সংবাদমাধ্যমে এদিন বর্ধমান ঢোকার আগে আপ হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছে বলে প্রচার করা হয়। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী সাফ জানিয়ে দেন ‘এদিন আপ বন্দে ভারত এক্সপ্রেসে এমন কোনও ঘটনাই ঘটেনি।’

সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন ‘আমি দায়িত্ব নিয়ে বলছি সোমবার শুধু বর্ধমান ঢোকার আগেই নয়, আপ বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা পথের কোথাও পাথর ছোঁড়ার ঘটনা ঘটেনি। এদিন স্বাভাবিক সময়েই ট্রেনটি চলছে।’ রেলের তরফে স্পষ্টভাবে এই বিবৃতি দেওয়ার পরও পরিকল্পিতভাবে প্রচার চালানো হচ্ছে বর্ধমান ঢোকার আগে চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়। এর নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সমবায়মন্ত্রী অরূপ রায় অভিযোগ জানিয়ে বলেছেন, ‘বিজেপি বাংলাকে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এটা রটাচ্ছে। যদিও রেলের তরফে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে বাংলায় বন্দে ভারতে কোনও পাথর ছোঁড়া হয়নি। এই থেকেই বোঝা যাচ্ছে পুরোটাই চক্রান্ত করে করা হচ্ছে।’

শুধু তাই নয় রবিবার রাতে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস বারসই স্টেশন ছাড়তেই সি-১১ বগিতে পাথর ছোঁড়া হয়েছিল বলে যা প্রচার করা হয়েছিল সেটিও যথাযথ কিনা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ওই বগির জানলার কাচের দাগ ও স্ক্র্যাশ্চ আদৌ পাথর ছোঁড়ার জন্য হয়েছে কিনা তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এটি পাথর ছোঁড়ার জন্য হয়নি বলেই মনে করছে রেল। তবে এই ব্যাপারে আরও নিশ্চিত হতে প্রয়োজনে ফরেনসিক পরীক্ষা করানো হবে। এক্ষেত্রেও পাথর ছোঁড়ার বিষয়টি পরিকল্পিতভাবে ছড়ানো হয়ে থাকতে পারে। উত্তর-পূর্ব ফ্রণ্টিয়ার রেল ডিভিশনের সঙ্গে পূর্ব রেলের আধিকারিকরা কথাবার্তা বলে পুরো বিষয়টি ঠিক কি ঘটেছে তা জানার চেষ্টা করছে। এই ব্যাপারে বিহারের পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করছেন আরপিএফ অফিসারেরা। ঘটনার তদন্তে বিহার প্রশাসনেয়ও সহযোগিতা চাওয়া হয়েছে। তবে পাথর বা ইট ছোঁড়া না হলেও কেন বারবার এই ধরনের অভিযোগ সামনে আসছে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে রেল দফতর। এর নেপথ্যে কি চক্রান্ত রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...