Sunday, June 28, 2026

মেসিদের বিরুদ্ধে অভিষেক হতে চলেছে রোনাল্ডোর, জানালেন আল নাসেরের কোচ এরিক গার্সিয়া

Date:

Share post:

লিওনেল মেসির দলের বিরুদ্ধে অভিষেক হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। নিষেধাজ্ঞার কারণে নতুন ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর এখনও পযর্ন্ত ক্লাবের হয়ে অভিষেক হয়নি সিআরসেভেনের। তবে এইবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। পিএসজির বিরুদ্ধে অভিষেক ঘটতে চলেছে রোনাল্ডোর। তবে আল নাসেরের হয়ে নয়, সৌদি আরবে রোনাল্ডোর অভিষেক হতে চলেছে প্রদর্শনী ম্যাচে। আল হিলাল এবং আল নাসের দল মিলিয়ে একটি প্রথম একাদশ তৈরি করা হবে, যারা খেলবে পিএসজির বিরুদ্ধে। এমনটাই জানালেন আল নাসেরের কোচ এরিক গার্সিয়া।

এদিন আল নাসেরের কোচ এরিক গার্সিয়া বলেন,” রোনাল্ডোর অভিষেক আল নাসেরের জার্সিতে হবে না। আল নাসের ও আল হিলাল এর যৌথ টিমের হয়ে খেলতে দেখা যাবে তাকে। আল নাসেরের কোচ হিসাবে এই ম্যাচের জন্য আমি অত্যন্ত খুশি। নিজেদের উন্নত করতে আমরা সব সময় পিএসজি-র মতো ক্লাবকে দেখি। ওদের থেকে শিখি। তিনদিন পরে লিগের একটা ম্যাচ রয়েছে আমাদের। সূচি অনুযায়ী, এর থেকে ভাল সময়ে ম্যাচটা হতে পারত না। আমরা প্রথম স্থানে রয়েছি। সেটাই সবচেয়ে বড় ব্যাপার। এই লিগ জেতা খুবই কঠিন। কিন্তু রোনাল্ডোকে পেয়ে আমরা সেই কাজটাই করে দেখাতে চাই।”

আগামী শনিবার আল শাবাবের বিরুদ্ধেও পাওয়া যাবে না রোনাল্ডো। প্রদর্শনী ম্যাচে খেলার পর আল নাসেরের হয়ে খেলতে সমস্যা নেই রোনাল্ডোর।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...