Saturday, April 4, 2026

নিজের দেশেই অপমানিত জিদান, ক্ষুব্ধ এমবাপে

Date:

Share post:

নিজের দেশেই অপমানিত হয়েছেন জিনেদিন জিদান। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) এর সভাপতি লে গ্রেইট অপমানিত করেন জিদানকে। আর এরপরই জিদানকে সমর্থনে নামলেন সেই দেশেরই ফুটবলার কিলিয়ান এমবাপে। টুইট করে এমবাপে লেখেন এভাবে একজন কিংবদন্তিকে অপমান করা যায় না।

ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই প্রাক্তন ফ্রান্স কিংবদন্তী ফুটবলার তথা অন্যতম সফল কোচ জিনেদিন জিদানের কাছে ব্রাজিল, পর্তুগাল এবং বিভিন্ন দেশের হেড কোচ হওয়ার অফার আসতে থাকে। কিন্তু তিনি কোনো দেশেরই প্রশিক্ষণের দায়িত্ব এখনও পর্যন্ত নেন নি। খবর অনুযায়ী তিনি নিজের দেশ ফ্রান্সের দায়িত্ব সামলানোর জন্য বিশেষ ভাবে আগ্রহী।

তবে তার এই আগ্রহের কারণেই তিনি শিকার হলেন চরম অপমানের। তাও আবার নিজের দেশেরই ফুটবল বোর্ডের সভাপতির কাছে।

সম্প্রতি ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) এর সভাপতি লে গ্রেইট জিদানের ফ্রান্সের কোচ হওয়ার বিষয়টি নিয়ে বলেছেন, “জিদান? আমার যায় আসে না, তিনি দেশের হোক কিংবা ক্লাবের কোচিং, যা খুশি করতে পারেন। জিদান কি আমাকে যোগাযোগ করার চেষ্টা করেছেন? একেবারেই না, আমি এমনিও তার ফোন ধরতাম না।”

তিনি শুধু জিদানকেই নয়, বর্তমান ব্যালন ডিওর জয়ী খেলোয়াড় করিম বেঞ্জিমাকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। ফ্রান্স ফুটবলের সভাপতি বলেছেন, “বেঞ্জিমার অনুপস্থিতি? হয়তো করিম বিশ্বকাপে থাকলে জিরু মাঠে থাকতেন না এবং আমরা বিশ্বকাপে এতো গোল করার সুযোগ পেতাম না।”

জিদানের এই অপমান মেনে নিতে পারেননি এমবাপে। তিনি টুইটারে লেখেন,” জিদান মানেই ফ্রান্স। একজন কিংবদন্তিকে এভাবে অসম্মান করা যায় না।”

সম্প্রতি ফ্রান্সের তরফে জানানো হয়েছে যে ফ্রান্সের কোচ হিসাবে আরও দুই বছর থাকতে চলেছেন দিদিয়ের দেশঁ। ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতানো জিদানের বিষয় এমন অপমানজনক মন্তব্যের পরেই ক্ষেপে উঠেছে বিশ্ব ফুটবল। বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারকে নিয়ে এমন মন্তব্য তারই দেশের ফুটবল বোর্ডের মোটেই শোভা পায়না। যদিও জিদান নিজে এই বিষয় এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেন নি।

আরও পড়ুন:এফএ কাপে চেলসিকে ৪-০ গোলে হারাল ম‍্যানসিটি

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...