Saturday, April 4, 2026

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৯

Date:

Share post:

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সোমবার রাতে আচমকাই কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৯। এর জেরে এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন:মাঝ-আকাশে বিকল হাইড্রোলিক ব্যবস্থা! কোনওরকমে রক্ষা পেল ১৪০ যাত্রীর ভিস্তারা বিমান

জানা গিয়েছে, ভারতীয় সময় রাত ১১টা বেজে ২০ মিনিটে আচমকাই ভূমিকম্পে দুলে ওঠে ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চল। ভূমিকম্পের উৎসস্থল ছিল মালুকু দ্বীপ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে।ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসি(EMSC) জানিয়েছে, ভূমিকম্পটি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৯৭ কিলোমিটার গভীরে। ক্ষতিগ্রস্থ এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ এলাকায় চলে যাওয়ার পরামর্শও দিয়েছে তারা। ইএমএসসি বলেছে, “পরবর্তী কয়েক ঘণ্টা বা দিন ধরে আফটারশক চলতে পারে। খুব প্রয়োজন না হলে, সুরক্ষার জন্য ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকুন, সতর্ক থাকুন এবং জাতীয় সরকারি নির্দেশ অনুসরণ করুন।”


প্রসঙ্গত, গত নভম্বরে যে ভূমিকম্প দেখেছিল ইন্দোনেশিয়া তাতে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ মারাত্মক ছিল। ১৫০-এর বেশি মানুষ মারা গিয়েছিলেন। বাড়িঘর ভেঙে ধূলিসাৎ গিয়ে গিয়েছিল। সেই সময় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৬। তার থেকে এদিনের কম্পন আরও তীব্র।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...