Tuesday, March 31, 2026

তারস্বরে গান বাজানোয় বাধা, উত্তরপ্রদেশে সেনাকর্তার গাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা

Date:

Share post:

উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন হোটেলের মালিক এবং কর্মীরা। তার বিরোধিতা করতেই আগুন ধরানো হল সেনাকর্তার গাড়িতে! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতীনগরে।বিজেপি শাসিত রাজ্যের এহেন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:দিল্লির মতোই উত্তরপ্রদেশে তরুণীকে হিঁচড়ে টেনে নিয়ে গেল গাড়ি!

জানা গেছে, ভারতীয় সেনার ওই মেজরের নাম অভিজিৎ সিংহ। রাষ্ট্রপুঞ্জের তরফে সুদানে নিয়োগ করা সেনাবাহিনীতে ছিলেন ভারতীয় সেনার মেজর অভিজিৎ। বাবা-মাকে দেখতে গোমতীনগরে গিয়েছিলেন অভিজিৎ। রবিবার রাতে আবাসনের কাছে হোটেলের ছাদে হোটেলের মালিক রাহুল, ম্যানেজার শিবম সিংহ এবং আরও আট হোটেল কর্মী তারস্বরে গান চালিয়ে পার্টি করেছিলেন। বাবা-মায়ের ঘুমে অসুবিধা হওয়ায় অভিজিৎ হোটেলে গিয়ে তাঁদের আওয়াজ কম করতে বলেন। কথা না শোনায় পুলিশেও খবর দেন অভিজিৎ। পুলিশ এলে গান বন্ধ করে দেন অভিযুক্তেরা। এর পর পুলিশ চলে গেলে তাঁরা আবার গান চালিয়ে দেন। আবার পুলিশে ফোন করেন মেজর অভিজিৎ। তাঁর অভিযোগ, এ বার পুলিশের সামনেই তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এক হোটেল কর্মী। তাঁকে হুমকি দিয়ে বলেন, ‘‘আমরা তোমার বাড়ি চিনি। এর ফল তোমাকে ভুগতে হবে।’’


অভিযোগ, এরপর রাত ৩টে নাগাদ অভিজিতের বাড়ির বাইরে দাঁড় করানো গাড়িতে আগুন ধরিয়ে দেন অভিযুক্তেরা। পুড়ে ছাই হয়ে যায় গাড়ি। পরেরদিন সকালে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর তদন্তে নেমে হোটেল মালিক রাহুল-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোমতীনগরের অতিরিক্ত ডিসিপি সৈয়দ আলি আব্বাস জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

 

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...