Friday, April 3, 2026

সোনার দামে ফের বাড়ছে অস্বস্তি, জেনে নিন আজকের দর !

Date:

Share post:

মঙ্গলবার ১০ জানুয়ারি ২০২৩ তারিখের দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার (Kolkata) সোনা এবং রুপোর বাজারের ছবিটা ঠিক কী রকম? স্বস্তি মিলল না মধ্যবিত্তের। সাধারণত সোনার দামের সঙ্গেই পাল্লা দিয়ে চলে রুপোর দাম। সোনার দাম (Gold Price) বাড়লে রুপোর দামও বাড়ে, ঠিক তেমনই সোনার দাম কমলে রুপোরও দাম (Silver Price) কমে। হিসেব বলছে সোমবার অর্থাৎ ৯ জানুয়ারি, ২০২৩ তারিখের তুলনায় আজ, মঙ্গলবার রুপোর দাম স্বস্তি দিলেও সোনার দাম আজ ফের উর্ধ্বমুখী।

সোনার দাম গতকালের তুলনায় আজ সামান্য হলেও সোনার দাম বাড়ল। গতকাল  ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৫১৩০ টাকা,  আজ, মঙ্গলবার ঐ একই পরিমাণের সোনার দাম যাচ্ছে ৫১৬০ টাকা। গতকাল, সোমবার  ৮ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৪১,০৪০ টাকা, সেখানে আজ মঙ্গলবার সোনার দাম যাচ্ছে ৪১,২৮০ টাকা। অর্থাৎ সোনার দাম বেশ বেড়েছে।

এবার আসি রুপোর দামের প্রসঙ্গে।  সোমবার, ৯ জানুয়ারি ২০২৩ তারিখে ১ গ্রাম রুপোর দাম ছিল ৭১ টাকা ৮০ পয়সা।  মঙ্গলবারও একই দাম রয়ে গেছে। সোমবার ৮ গ্রাম রুপোর দাম ছিল ৫৭৪ টাকা ৪০ পয়সা। আজ, মঙ্গলবার সেই একই দাম । গতকাল, সোমবার এবং আজ মঙ্গলবার  ১০ গ্রাম রুপোর দাম ৭১৮ টাকা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...