Thursday, June 25, 2026

Entertainment : ৪৯ এর জন্মদিনেই দ্বিতীয় বিয়ের পাকা খবর? কী বলছেন হৃতিক

Date:

Share post:

জন্মদিনেই এল কাঙ্খিত সুখবর! বলিউডের গ্রিকগড নাকি দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলছেন। নতুন প্রেমিকা সাবা আজাদের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধছেন রাকেশ রোশন পুত্র। হৃতিক রোশনের (Hrithik Roshan) জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ পোস্ট করেছেন সাবা। বলেছেন “Its ROday”, আর এখান থেকেই প্রশ্ন অনুরাগীদের মনে তাহলে কি চারহাত এক হতে আর বেশি দেরি নেই?

হৃত্বিকের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টও করেছেন প্রেমিকা সাবা। শেয়ার করেছেন অন্তরঙ্গ ছবিও। হৃতিকের ঘনিষ্ঠমহল বলছে, প্রাক্তন স্ত্রী সুজানের উপস্থিতিতেই নাকি চার হাত এক হবে হৃতিক ও সাবার। শোনা যাচ্ছে, চলতি বছরেই নাকি ফের ছাদনাতলায় দেখা যাবে হৃতিককে। এমনিতেই হৃতিক রোশন (Hrithik Roshan) ও তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানের (Sussanne Khan)মধ্যে সম্পর্ক বেশ ভাল । ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানা সময়ই দেখা যায় দুই ছেলেকে নিয়ে সময় কাটাতে দেখা যায় অভিনেতাকে। এবার সাবার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি আর ভালবাসা জড়ান পোস্ট দেখে গুঞ্জনে থাকা হৃতিকের নতুন প্রেমিকা অভিনেত্রী সাবা আজাদ (Saba Azad) আর ‘ কাবিল’ অভিনেতার বিয়ের ব্যাপারে নিশ্চিত নেটিজেনরা।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...