Wednesday, June 24, 2026

ইস্টবেঙ্গলের ৩৫ গোল, কন‍্যাশ্রী কাপে বেহালা ঐক্য সম্মিলনীকে ৩৫-০ গোলে হারাল লাল-হলুদের মেয়েরা

Date:

Share post:

৩৫ গোল দিল ইস্টবেঙ্গল এফসি। হ‍্যাঁ ঠিকই শুনছেন। দুটি বা চারটি নয়, একেবারে বিপক্ষ দলকে ৩৫ গোল দিল লাল-হলুদ ব্রিগেড। তবে ছেলেরা নয় লাল-হলুদের প্রমিলা ব্রিগেড গড়লেন এই অনন্য নজির। মঙ্গলবার ছিল কন‍্যাশ্রী কাপের ম‍্যাচ। সেই ম‍্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল বেহালা ঐক্য সম্মিলনী। সেই ম‍্যাচেই বেহালা ঐক্য সম্মিলনীকে ৩৫ গোল দিয়ে রেকর্ড গড়ল লাল-হলুদের মেয়েরা।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই বেহালা ঐক‍্য সম্মিলনীকে চেপে ধরে ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচে ডবল হ্যাটট্রিক করেন কবিতা সোরেন এবং মৌসুমি মুর্মু। পাঁচটি করে গোল করেন দেবলীনা ভট্টাচার্য এবং গীতা দাস। চারটি গোল করেন সুস্মিতা বর্ধন। তিনটি গোল করেন ঐশ্বর্য জাগতান। জোড়া গোল করেন সুলঞ্জনা রাউল এবং তনুশ্রী ওরাও। বাকি একটি গোল করেন পিয়ালি কড়া এবং বিরশী ওরাও।

ম‍্যাচের প্রথমার্ধে ১৮-০ ফলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। আর দ্বিতীয়ার্ধে আরও ১৭ গোল দেয় লাল-হলুদ ব্রিগেড। এবং এই ফলাফল ইস্টবেঙ্গলের ১০২ বছরের ইতিহাসে সব থেকে বড় ব্যবধানে জয়। এছাড়া আইএফএ আয়োজিত কোনও মহিলা ফুটবল টুর্নামেন্টেও সব থেকে বড় ব্যবধানে জয়।

Related articles

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...