Friday, June 26, 2026

মেলেনি পুলিশি অনুমতি, শহরে মহা মিছিলের দাবিতে হাইকোর্টে চাকরিপ্রার্থীরা

Date:

Share post:

মিছিলের অনুমতি দেয়নি পুলিশ(Police)। যার জেরেই এবার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের(Kolkata HighCourt) দ্বারস্থ হল চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার চাকরিপ্রার্থীদের মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা(RajaSekhar Mantha)। আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার শুনানি।

চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠনের তরফে আগামী ১৬ জানুয়ারি এক মহা মিছিলের ডাক দেওয়া হয়েছিল। তবে অভিযোগ, পুলিশের তরফে এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। এরপরই এরপরই মঙ্গলবার আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। মামলাকারী পক্ষের আইনজীবী কৌস্তভ বাগচী এদিন জানান, মহামিছিল উপলক্ষে শহরের তিনদিক থেকে মিছিল করে ধর্মতলায় মেট্রো চ্যানেলে জমায়েতের পরিকল্পনা করেছে সংগঠনগুলি। এর জন্য পুলিশের কাছে অনুমতি চায়। কিন্তু পুলিশ তাতে আপত্তি জানিয়েছে বলে চাকরিপ্রার্থীদের একাংশের দাবি। তারা বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলা করার অনুমতি চান। বিচারপতি মান্থা অনুমতি দিয়েছেন।

চাকরিপ্রার্থীদের সংগঠন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ জানুয়ারি হাওড়া, শিয়ালদহ এবং কলেজ স্ট্রিট থেকে মিছিল এসে জমায়েত হবে ধর্মতলায়। সেখানে একটি সভা করার পরিকল্পনা রয়েছে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সংগঠনগুলির। দুপুর ১২টার সময় ধর্মতলার তাদের মূল কর্মসূচি শুরু হওয়ার কথা।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...