Wednesday, June 24, 2026

বাংলায় চারটি নতুন দমকল কেন্দ্র তৈরীর ঘোষণা সুজিত বসুর

Date:

Share post:

রাজ্যের উন্নতির দিকে লক্ষ্য রেখে একগুচ্ছ পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে (State Cabinet Meeting)। বুধবার নবান্নে এই বৈঠকে জমি সংক্রান্ত একাধিক ঘোষণার পাশাপাশি স্বাস্থ্য খাতে উন্নয়নের বিষয়টি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি রাজ্যবাসীকে নতুন চারটি দমকল কেন্দ্রের (Fire Station)কথা জানান মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

বুধবার নবান্নে রাজ্যসভার বৈঠকে দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) জানান লেকটাউন, দেগঙ্গা, জঙ্গিপুর আর দুবরাজপুরে নতুন দমকল কেন্দ্রগুলি তৈরি করা হবে। এছাড়াও কালীঘাট আর টালিগঞ্জ ফায়ার স্টেশনের (Kalighat & Tollygung Fire Station) আধুনিকীকরনের কাজও শুরু হচ্ছে বলেও এদিন জানান তিনি। মন্ত্রী বলেন চারটি হাই পাওয়ার ড্রোন কিনতে চলেছে রাজ্য দমকল দফতর (State Fire Department)। প্রথম পর্যায়ে দুটি ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কোথাও আগুন লাগলে হাই পাওয়ার ড্রোন দিয়ে সেই জায়গা খুব সহজেই চিহ্নিত করা যাবে। এমনকি সংকীর্ণ জনবহুল এলাকায় আগুন লাগলে উৎসস্থল খুঁজে বার করতেও ড্রোন ব্যবহার করা হবে বলে জানান মন্ত্রী সুজিত বসু। হাই রাইজ গুলিতেও আগুন লাগলে এই ড্রোন আগুন নেভানোর কাজে গতি আনতে পারবে বলে আশাবাদী মন্ত্রী।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...