Tuesday, June 23, 2026

অযোধ্যায় রামমন্দিরে হা*মলার পরিকল্পনা পাক জ*ঙ্গি গোষ্ঠীর!

Date:

Share post:

অযোধ্যায় রামমন্দিরে হামলার পরিকল্পনা করছে পাক জ*ঙ্গি গোষ্ঠীরা! গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাকিস্তানের স*ন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি এবার অযোধ্যার রাম জন্মভূমিতে বড় ধরনের হা*মলার পরিকল্পনা করেছে।

সূত্রের খবর, হামলার পরিকল্পনা করা হয়েছে নেপালের পথ ধরে। নেপাল থেকে ভারতের পথে বি*স্ফোরক ও আ*ত্মঘাতী বোমা আনার পরিকল্পনা করা হচ্ছে। কারণ ভারত ও পাকিস্তানের সীমানায় কড়া নিরাপত্তা রয়েছে। তার তুলনায় নেপাল ভারত সীমান্তে নিরাপত্তা কম। সেই জন্যই হা*মলার ছক কষতে এই পথকে বেছে নিয়েছে পাক জঙ্গি সংগঠনগুলি। সূত্রের খবর, জৈশ ছাড়াও ল*স্কর ই তৈবার জঙ্গিরা এই হামলার পরিকল্পনার পেছনে রয়েছে।

গোয়েন্দা সূত্রের কথা অনুসারে, পাকিস্তানে বর্তমানে বিপুল সংখ্যায় সন্ত্রাসবাদী সংগঠনগুলি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এমনকী তালিবানও তাদের কোনও ধরনের সমর্থন করছে না। আইএসআই এখন নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে ভারতে কোনও না কোনওভাবে কিছু কার্যক্রম চালাতে চাইছে। রাম মন্দিরে যে কোনও হামলা, বড় বা ছোট, আইএসআই এবং তার সংশ্লিষ্ট সন্ত্রাসীদের আবার প্রাসঙ্গিক করে তুলবে বলেই এই ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- অভিষেকের সঙ্গে দুই বিজেপি বিধায়কের সাক্ষাতে দলবদলের জল্পনা তুঙ্গে

 

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...