Saturday, April 4, 2026

জোশীমঠের পর এবার আলিগড়েও ‘ফাটল’ আতঙ্ক, অভিযোগ পেয়েও নীরব প্রশাসন

Date:

Share post:

‘ডুবন্ত’ জোশীমঠ বাসযোগ্য নয় বলে ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। চলছে বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ। এরইমধ্যে ফাটল দেখা দিল উত্তরপ্রদেশের আলিগড়ে। শহরের কাওয়ারিগঞ্জ এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুন:তিন বছর ধরেই জোশীমঠ ক্রমশ তলিয়ে যাচ্ছিল, সমীক্ষার ফল দেখেও পাত্তা দেয়নি মোদি সরকার

স্থানীয় বাসিন্দা শশী বলেন, ‘‘গত কয়েক দিন ধরেই বাড়িতে ফাটল দেখতে পাচ্ছি। জোশীমঠের ঘটনার পর এ সব দেখে আমরা ভয় পেয়ে গিয়েছি। পুরসভায় এ নিয়ে অভিযোগও জানানো হয়েছে। কিন্তু কিছু করার পরিবর্তে তারা কেবল শুকনো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আমরা ভয় পাচ্ছি যে, আমাদের বাড়িগুলোও না ধসে পড়ে।’’

সূত্রের দাবি, বিপত্তির সূত্রপাত একটি পাইপলাইন বসানোকে কেন্দ্র করে। কেন্দ্রীয় সরকারের ‘স্মার্ট সিটি মিশন’-এর আওতায় আলিগড়ে মাটির তলায় পাইপ বসানোর কাজ হয়েছে। মাটির তলায় জায়গায় জায়গায় সেই পাইপই ফেটে গিয়ে জল বেরিয়ে আসছে। তাতেই স্থানীয় ভূমির গঠনে পরিবর্তন হচ্ছে। তারই ফলশ্রুতি রাস্তা, বাড়িতে ফাটল।

পুরসভার অতিরিক্ত পুর কমিশনার রাকেশকুমার যাদব জানান, ‘‘আমরা অভিযোগ পেয়েছি যে, কাওয়ারিগঞ্জের কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। পুরসভাকে দল পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’’

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...