Thursday, June 25, 2026

‘হোমিওজ্যোতি’ এবং ‘হোমিওরত্ন’ সম্মাননা দেবে বিএইচসিডিএ

Date:

Share post:

হোমিওপ্যাথি ওষুধ বিক্রেতাদের সংগঠন বেঙ্গল হোমিওপ্যাথিক কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের (বিএইচসিডিএ) উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনা শাখা আগামী ২২ জানুয়ারি বরানগর রবীন্দ্রভবনে ‘আনন্দ উৎসব ২০২৩’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। হোমিওপ্যাথি গবেষণা এবং চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ‘হোমিওজ্যোতি’ এবং ‘হোমিওরত্ন’ পুরস্কার দেবে সংগঠন। এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের কৃতীদেরও সম্মানিত করবে। এরই পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসব কমিটির সভাপতি জয়দীপ রায় জানান, ইউরোপের ৭২ শতাংশ মানুষ হোমিওপ্যাথি ওষুধের ওপর নির্ভরশীল।সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে একেবারে তৃণমূল স্তরের মানুষের কাছে এর সুবিধা পৌঁছে দিতে পারলে সর্বাংশে হোমিওপ্যাথির প্রচার এবং প্রসার ঘটবে। পাশাপাশি এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে।এদিনের সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএইচসিডিএ-র কেন্দ্রীয় কমিটির সভাপতি সচ্চিদানন্দ চৌধুরী এবং অ্যালেন ল্যাবরেটরিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জিপি সরকার প্রমুখ।
‘আনন্দ উৎসব ২০২৩’-এর টাইটেল স্পনসর শেঠ দে অ্যান্ড হোমিও কোম্পানির কর্ণধার সৌম্যশঙ্কর দে বলেন, আমরা হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যেতে চাইছি, মানুষকে আরও বেশি করে এই বিষয়ে সচেতন করতে চাইছি। আগামী ২২ জানুয়ারির ‘আনন্দ উৎসব ২০২৩’ আদতে হোমিওপ্যাথির স্বার্থেই”।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...