Friday, June 26, 2026

এজলাসের বাইরে বিক্ষোভ, বিচারপতি মান্থার কাছে দুঃখপ্রকাশ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এজলাসের বাইরে আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় এবার বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) কাছে দুঃখপ্রকাশ করল রাজ্য সরকার (West Bengal Government)। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (Advocate General) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দুঃখপ্রকাশ করেন। আজ, বুধবার বিচারপতি মান্থার এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, “আপনার এজলাসের বাইরে যে বিক্ষোভ প্রদর্শন হয়েছে, তার জন্য আমি দুঃখিত।” শুধু দুঃখপ্রকাশ করাই নয়, আগামিদিনে যাতে এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর থাকবে বলে বিচারপতিকে আশ্বস্ত করেন রাজ্যের এজি।

এদিকে এদিনও তাঁর এজলাসে মামলার শুনানি থাকলেও, অনেক আইনজীবী হাজির ছিলেন না একঝাঁক আইনজীবী। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি মান্থা। তবে এমন সমস্যা দীর্ঘায়িত হবে না বলেও বিচারপতি মান্থাকে আশ্বস্ত করেন এজি। আইনজীবীদের আচরণে দুঃখপ্রকাশ করেছেন বার এসোসিয়েশনের (Bar Association) সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকও।

প্রসঙ্গত গত সোমবার সকাল থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার এজলাসে গেট আটকে বিক্ষোভে সামিল হন আইনজীবীদের একটি বড় অংশ। বিক্ষোভের জেরে তাঁর এজলাসে সেদিন কোনও শুনানি হয়নি। এদিকে, তাঁর বিরুদ্ধে আদালতের বাইরের দেওয়ালে পোস্টার দেখা যায়। তাতে বিচারপতি রাজাশেখর মান্থার ছবি দিয়ে ইংরাজিতে লেখা – “লজ্জা, বিচারব্যবস্থার নামে কলঙ্ক! কেউ আবার প্রশ্ন তুলেছেন – কোথায় আসল বিচার মিলবে?”

শুধু তাই নয়, বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির বাইরেও পোস্টার পড়ে। এই ঘটনায় ময়দানে নামেন খোদ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। পুলিশকে হাইকোর্টে আইন-শৃঙ্খলা কঠোর হাতে বজায় রাখার নির্দেশ দেন প্রধান বিচারপতি। অন্যদিকে, বিচারপতি মান্থার বাড়ির বাইরেও নিরাপত্তা দেয় লেক থানার পুলিশ।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...