Friday, June 26, 2026

অনুশীলন করে বুঝলাম ‘রোনাল্ডো নয় মেসিই সেরা’, আল নাসের ছাড়ার আগে বিস্ফোরক আবুবকর

Date:

Share post:

আল নাসের ছাড়ছেন ক্যামেরুনের বিশ্বকাপার আবুবকর । কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে গোল করেছিলেন তিনি। ভিনসেন্ট আবুবকরের আল নাসের ছাড়ার পিছনে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের প্রফেশনাল লিগের নিয়ম অনুযায়ী একটি ক্লাব আটজন বিদেশিকে নিতে পারে। রোনাল্ডোকে দলে নেওয়ায় একজন বিদেশিকে ছাড়তেই হত। সেই কারণে আবুবকরকে ছেড়ে দিচ্ছে আল নাসের।
২০২১ সালের জুলাইয়ে আল নাসের ক্লাবে যোগ দেন আবুবকর। আল নাসেরের হয়ে ক্যামেরুনের তারকা প্লেয়ার ৩৪টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১২টি।
এদিকে, ফুটবল কেরিয়ারে নতুন অধ্যায়ের সূচনায় নিজের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মুখোমুখি হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরের কোচ রুডি গার্সিয়া জানিয়েছেন, আরবের মাটিতে প্রথম ম্যাচেই মেসির বিরুদ্ধে খেলবেন সি আর সেভেন। তবে নতুন ক্লাবের জার্সিতে নয়। সৌদি আরবের দু’টি ক্লাবের মিলিত দলের বিরুদ্ধে খেলতে নামবেন মেসি-এমবাপেরা। আরবের দলেই রোনাল্ডো খেলবেন।
২২ জানুয়ারি ইত্তিফাকের বিরুদ্ধে আল নাসেরের জার্সিতে অভিষেক হওয়ার কথা রোনাল্ডোর। ততদিন পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না সিআর অনুরাগীদের। আগেই জানা গিয়েছিল, ১৯ জানুয়ারি রিয়াধে খেলতে আসছে প্যারিস সাঁ জাঁ। সৌদির দুই প্রধান ক্লাব আল হিলাল এবং আল নাসেরের মিলিত দলের বিরুদ্ধে ম্যাচটি খেলবেন মেসি, কিলিয়ান এমবাপেরা। এই প্রীতি ম্যাচের দলে রোনাল্ডো থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্ন ছিলই ভক্তদের মনে। তবে জল্পনার অবসান ঘটিয়েছেন রোনাল্ডোর নয়া কোচ। জানিয়েছেন, খুব শীঘ্রই আরবের মাটিতে খেলতে নামবেন সি আর সেভেন। তবে সেটা আল নাসরের জার্সিতে নয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...