Friday, April 3, 2026

পেঁয়াজ ২৫০, আটা ১৬০, রান্নার গ্যাস ১০ হাজার! শ্রীলঙ্কার পথে হাঁটতে চলেছে পাকিস্তান

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে গমের জোগানে ব্যাপক ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এবার সেই আশঙ্কা সত্যি করে পাকিস্তানে চলছে আটার হাহাকার। একইসঙ্গে রান্নার গ্যাস নিয়ে। পাকিস্তানের বেশ কিছু এলাকায় আটা বিকোচ্ছে ১৬০ টাকা কিলো দরে। রান্নার গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে ১০ হাজার টাকায়। পেঁয়াজ ২৫০টাকা। মানুষের মাথায় হাত। এই পরিস্থিতি চললে অচিরেই পাকিস্তান যে শ্রীলঙ্কার পথে হাঁটবে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:চরমে মূল্যবৃদ্ধি! প্রবল অর্থনৈতিক সংকটের মুখে পাকিস্তান, কাঠগড়ায় শাহবাজ সরকার

মুদ্রাস্ফীতির হার ২৫ শতাংশে পৌঁছে গিয়েছে। ভর্তুকি যুক্ত খাদ্যের লাইনে এক প্যাকেট আটা কেনার জন্য হানাহানি। লাইনে দাঁড়িয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে।

এদিকে রাজধানী ইসলামাবাদ ও করাচিতে আকাশ ছুঁয়েছে আটার দাম। পাকিস্তান স্ট্যাটিস্টিকস ব্যুরোর তথ্য অনুযায়ী, করাচিতে খোলাবাজারে ২০ কিলোগ্রাম আটা বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়, হায়দরাবাদে ২৪০০ টাকায়। পেশোয়ার ও ইসলামাবাদে ৩ হাজার ছাড়িয়েছে। এটাই সর্বকালীন রেকর্ড।

দেশে সবচেয়ে খারাপ অবস্থা খাইবার পাখতুনওয়া, সিন্ধু ও বালুচিস্তান প্রদেশের। আটার জন্য হন্যে হয়ে ঘুরছেন মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করছেন তাঁরা। ভর্তুকি যুক্ত আটার গাড়ি দেখলেই তার পিছনে ছুটছেন। এরইমধ্যে বালুচিস্তানের খাদ্যমন্ত্রী জামারক আকহাকজাই জানান, সেখানে মজুত গম প্রায় শেষ। ফলে সঙ্কট আরও বাড়তে চলেছে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...