Saturday, April 4, 2026

বাংলার ছকে এবার ত্রিপুরাতেও বাম-কংগ্রেস জোট! ইঙ্গিত ইয়েচুরির

Date:

Share post:

বাংলার পথে হেঁটে ত্রিপুরাতেও(Tripura) জোটের পথে হাঁটতে চলেছে সিপিএম-কংগ্রেস, এই জল্পনা শুরু হয়েছিল আগেই। ত্রিপুরার মাটিতেই বাম-কংগ্রেসের জোট সম্ভাবনাই এবার উস্কে দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি(Sitaram Yechury)। তিনি আশাবাদী, পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও হতে পারে কংগ্রেস-সিপিএম(Congress-CPIM) জোট। সেই জোটে থাকতে পারে আদিবাসী অধ্যুষিত শক্তি তিপ্রা মথা-ও।

আগরতলায় সিপিএমের সদরদফতরে বুধবার সাংবাদিক বৈঠক করেন সীতারাম ইয়েচুরি। সেখানে তিনি বলেন, “আমাদের প্রথম লক্ষ্য, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে দেশকে মুক্ত করা। তাই ত্রিপুরায় আগামী নির্বাচনে বিজেপিকে হারাতে যা যা করার দরকার তা আমরা করব।” নিজেদের লক্ষ্য পূরণে কংগ্রেসের হাত ধরতেও যে বামেদের আপত্তি নেই সেকথা স্পষ্ট করে দিয়ে ইয়েচুরি বলেন, “আসন রফা অবশ্যই ভোটের আগে হবে। তবে সেই আসন সংখ্যা কত হবে তা এখনই বলা সম্ভব নয়।”

ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এই রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জটের পরিকল্পনা। একদিকে যখন বাম -কংগ্রেসের জোটের সম্ভাবনা যখন কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে, ঠিক সেই সময় তিপ্র মথার নেতা প্রদ্যোৎ বর্মণকে জোটে নিতে চাইছে দুপক্ষই। অন্যদিকে আবার তৃণমূলের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা শুরু করেছেন প্রদ্যুত। এই পরিস্থিতিতে শুরু হয়েছে জটিলতা। তবে তিপ্রা মথার পৃথক রাজ্যের দাবিকে সমর্থন না করলেও জনজাতি উন্নয়ন নিয়ে তাঁদের দাবিকে বুধবার সাংবাদিক বৈঠক থেকে সমর্থন জানিয়েছেন ইয়েচুরি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...