Monday, April 6, 2026

সরকারের টাকায় রাজনৈতিক বিজ্ঞাপন, আপকে ১৬৩ কোটির জরিমানা

Date:

Share post:

সরকারি কোষাগার থেকে শাসক দলের বিজ্ঞাপন। এই অভিযোগে দিল্লির শাসক দল আম আদমি পার্টিকে এবার নোটিশ ধরালো ডিরেক্টরেট অব ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি। নোটিশে উল্লেখ করা হয়েছে আগামী ১০ দিনের মধ্যে সেই টাকা ফেরত দিতে হবে। অন্যথায় আপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশে বলা হয়েছে, সরকারি কোষাগার থেকে মোট ১৬৩ কোটি ৬২ লক্ষ টাকা নিয়েছে আপ। যার পুরোটাই খরচ করা হয়েছে দলের রাজনৈতিক প্রচারে। ২০১৭ সালের ৩১ শে মার্চ পর্যন্ত আপ দলের প্রচারের জন্য মোট ৯৯ কোটি টাকা খরচ করেছিল। যার জরিমানা মিলিয়ে এখন দাঁড়িয়েছে ১৬৩ কোটি ৬২ লক্ষ টাকা।

সম্প্রতি, দিল্লির লেফ্টেন্যান্ট গর্ভনর ভি কে রাজ্যপাল আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ৯৭ কোটি টাকা মুখ্যসচিবের কাছে ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন। ২০১৫-১৬ অর্থবর্ষে সেই টাকা বিজ্ঞাপনের নামে খরচ করেছিল দিল্লির শাসকদল। তারপরেই ডিরেক্টরেট অব ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটির এই চিঠি ফের রাজধানীতে কনকনে ঠাণ্ডার মাঝেও রাজনৈতিক উত্তাপ বাড়ালো বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...