Friday, June 26, 2026

বর্ধমানের কেতুগ্রামে শ্যুটআউট, খু*ন তৃণমূল কর্মী

Date:

Share post:

বর্ধমানের কেতুগ্রামে শ্যুটআউট। পঞ্চায়েত ভোটের আগে কেতুগ্রামে খু*ন এক তৃণমূল কর্মী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল কর্মীকে গুলি করে খু*ন। নিহত তৃণমূল কর্মীর নাম দুলাল শেখ। পুরনো আক্রোশের জেরেই খু*নের অভিযোগ পরিবারের। 
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে আমঘরিয়া মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন এলাকায় তৃণমূলকর্মী বলে পরিচিত শেখ দুলাল। তখন একটি মোটরসাইকেলে করে ৩ জন দুষ্কৃতী সেখানে আসে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শেখ দুলালকে লক্ষ্য করে গুলি চালায় তাদের একজন। এর পর মোটরসাইকেলে করে পালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় শেখ দুলালের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে কেতুগ্রাম হাসপাতালে নিয়ে যায় তারা।

মৃতের দাদার দাবি, কেন দুষ্কৃতীরা এভাবে ভাইকে খুন করল তা বুঝতে পারছি না।স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি,  শেখ দুলাল বালির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসায়িক রেষারেষির জেরেই এই খুন হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ। সাত সকালে জনবহুল এলাকায় খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...