Friday, June 26, 2026

ইকো পার্কের সামনে বাইকের বেপরোয়া গতিতে মৃ*ত্যু ২, জ*খম ১

Date:

Share post:

নিউটাউনে বেপরোয়া গতির বলি দুই বাইক আরোহী।গুরুতর জখম হন আরও একজন। বুধবার রাত ২টো নাগাদ ইকো পার্কের সামনে মিষ্টি হাবের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গুরুতর জখম আরও একজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, খাদে পড়ে মৃ*ত্যু ৩ ভারতীয় সেনা জওয়ানের

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে মদ্যপ অবস্থায় ছিলেন তিন বাইক আরোহী। বাইক চালক দ্রুত গতিতে যাওয়ার সময়, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন।ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। জখম হন আরও এক কিশোর।তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
কলকাতা পুলিশের পক্ষ থেকে মদ্যপ হয়ে দ্রুত গতিতে বাইক চালানো নিয়ে বারবার সতর্ক করা হয়েছে। কিন্তু সতর্কতা সত্ত্বেও নিষেধ মানছেন না অনেকেই। যার জেরেই একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে রাতের শহরে।


প্রসঙ্গত। বছরের প্রথম দিন, রবিবার বিকেলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের বাইরে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। গেট থেকে বেরতেই একটি বেপরোয়া গাড়ি ধাক্কা মারে বিশ্ববিদ্যালয়ের ভূগোলের স্নাতক স্তরের পড়ুয়া শাকিল আহমেদকে। তাঁকে ধাক্কা মেরেই সেখান থেকে চম্পট দেয় ঘাতক গাড়িটি। প্রায় মিনিট ১৫ পর শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার রেশ কাটার আগেই ফের রাতের নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের।

 

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...