Friday, June 26, 2026

বাংলা ভাগের ষড়যন্ত্র: আলাদা হচ্ছে কামতাপুর! কেএলও-র দাবিতে চাঞ্চল্য

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই বাংলা ভাগের ষড়যন্ত্র চালাচ্ছে বিজেপি। এবার পৃথক কামতাপুর সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ্যে এল। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও প্রধান জীবন সিং সম্প্রতি যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেখানে দাবি করা হয়েছে, শীঘ্রই পূরণ হতে চলেছে কেএলও-র দীর্ঘদিনের দাবি! পৃথক কামতাপুর রাজ্যের দাবি নিয়ে আলোচনা একেবারে শেষ পর্যায়ে! শুধু তাই নয়, কেন্দ্রের সঙ্গে মুখোমুখি আলোচনায় অংশ নিতে ভারতে আসছে কেএলও নেতারা। এই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাকে এড়িয়ে বাংলা ভাগের এই ছক নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা থেকে আলাদা হয়ে পৃথক রাজ্য কোচ-কামতাপুর গঠন নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চলছিল কেএলওর। মধ্যস্থতা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। দ্বিপাক্ষিক সেই আলোচনা একেবারে শেষপর্যায়ে পৌঁছে গিয়েছে বলে দাবি জীবন সিংয়ের। মুখোমুখি সেই আলোচনায় যোগ দিতে শীঘ্রই ভারতে আসছেন তাঁরা। আপাতত মায়ানমারে গা ঢাকা দিয়ে রয়েছে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতারা। প্রেস বিজ্ঞপ্তিতে কোচ-কামতাপুর পৃথক রাজ্যের দাবিতে আন্দোলকারীদের শুভেচ্ছা জানিয়েছেন জীবন সিং। এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর এটা স্পষ্ট যে রীতিমতো পরিকল্পনা করেই বাংলা ভাগের ছক করছে রাজ্য বিজেপি ও কেন্দ্র। উল্লেখ্য, কখনও পৃথক উত্তরবঙ্গ, কখনও গোর্খাল্যান্ড, আবার কখনও আলাদা কামতাপুর রাজ্য, বাংলার উত্তরকে বারবার ভাঙার ষড়যন্ত্র করেছে বিচ্ছিন্নতাবাদীরা। তবে সব ধরনের ষড়যন্ত্র বারবার রুখে দিয়ে একতার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে জীবন সিংয়ের দাবিতে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...