Saturday, April 4, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার সমন খারিজ করল আদালত

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে জাতীয় সংগীত (National Anthem) অবমাননার অভিযোগ করে বিপাকে বিজেপি নেতা। মুখ্যমন্ত্রীর (CM) বিরুদ্ধে যে সমন পাঠানো হয়েছে তা বৈধ না হওয়ার কারণে মুম্বাইয়ের আদালত (Mumbai Court) তা খারিজ করে দিল। ২০২১ সালের ১ ডিসেম্বর মুম্বইয়ের কাফে প্যারেডে যশবন্তরাও চভন প্রেক্ষাগৃহে একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কর্মসূচির শেষে চেয়ারে বসেই বাংলার মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীতে গলা মিলিয়েছিলেন বলে অভিযোগ করেন বিজেপি (BJP) নেতা বিবেকানন্দ। এবার সেই মামলায় সমন পাঠানোর প্রক্রিয়ায় ত্রুটি থাকার জন্য তা খারিজ করলো আদালত।

আদালতের বিশেষ বিচারক আর এন রোকড়ে (R N Rokrey) জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানোর প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে। তাঁর মতে, নগর দায়রা আদালতের যে বিচারক সমন পাঠিয়েছেন, তিনি আইনের জরুরি বিষয় মানেননি। এখানেই শেষ হয়, অভিযোগকারী বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত সম্পর্কে খবরাখবর নিয়ে তা হলফনামায় জানানো হয়নি বল আদালতের বিশেষ পর্যবেক্ষণ। আইনি যুক্তি দিয়ে বিশেষ আদালত সমন পাঠানোর বিষয়টি ফের ওই বিচারকের কাছে পাঠিয়েছে। প্রসঙ্গত ২০২২ সালের ২ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঐ মামলায় আদালতে হাজির হওয়ার কথা বলা হয়। বাংলার মুখ্যমন্ত্রী ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মুম্বইয়ের বিশেষ আদালতের দ্বারস্থ হন। গত ফেব্রুয়ারিতে বিশেষ আদালতের বিচারক এই সমনের উপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে অভিযোগকারী এবং মহারাষ্ট্র সরকারের জবাবও আদালত। পাশাপাশি প্রশ্ন ওঠে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি ওই কর্মসূচিতে এক জন মুখ্যমন্ত্রী হিসাবেই যোগ দিয়েছিলেন? মুখ্যমন্ত্রীর আইনজীবী প্রত্যুত্তরে জানান মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের সম্পর্ক মজবুত করার জন্যই ওই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এও বলেন যে রাজনৈতিক কর্মসূচিতেই অংশগ্রহণ করতে সেখানে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...