Monday, April 6, 2026

মিজোরামের শিবিরে বিমানহানা মায়ানমারের! আতঙ্কে স্থানীয়রা  

Date:

Share post:

আকাশপথে ভারতে হামলা (Air strike) চালাল পড়শি দেশ মায়ানমার (Mayanmar)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভারত-মায়ানমার সীমান্ত (India Mayanmar Border) লাগোয়া মিজোরামের একটি শিবিরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সূত্রের খবর, ওই শিবিরে সরকারবিরোধী তথা গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের প্রশিক্ষণ চলে। মায়ানমারের সেনাবাহিনী সেই প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করেই হামলা চালায়। সাময়িকভাবে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মায়ানমারে ক্ষমতায় ফেরে জুন্টা সরকার। আর তারপর থেকেই গণতন্ত্রকামী এবং সরকারবিরোধী শক্তিগুলির সঙ্গে তাদের রক্তক্ষয়ী বিবাদ অব্যহত। এবার তার জের গড়াল ভারত পর্যন্ত। ইতিমধ্যে মিজোরামের ফরকওয়ান গ্রামে আতঙ্ক ছড়িয়েছে।

ইতিমধ্যে মায়ানমারে গণতন্ত্র ফেরাতে সঙ্গবদ্ধ লড়াই শুরু করেছে চিন ন্যাশনাল আর্মি (CNA)। এটি আসলে বিক্ষুব্ধদের একটা সংগঠন। যারা অন্য বিদ্রোহী দলগুলির সঙ্গে একজোট হয়ে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে। পিপলস ডিফেন্স ফোর্স (PDF)-এর ব্যানারে এই লড়াই চলছে। মূলত মায়ানমারের নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর সদস্যরাই চিন ন্যাশনাল আর্মির সঙ্গে যুক্ত। তাদের সদর দফতরেই হামলা চালায় জুন্টা সরকারের সেনারা।

এদিকে স্থানীয় প্রশাসনের তরফে বলা হয়েছে, ওই সময় সীমান্তে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল, এই বিস্ফোরণের ফলে সেই ট্রাক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ ঘটনার উপর কড়া নজর রাখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...