Monday, April 6, 2026

ভারতের দুই কাশির সিরাপে উজবেকিস্তানে ১৯ মৃত্যু, প্রাণঘাতী সেই ঔষধে নিষেধাজ্ঞা ‘হু’-র

Date:

Share post:

ভারতীয় সংস্থার(Indian Organisation) তৈরি কাশির সিরাপ(cough syrup) খেয়ে বিশ্বে একাধিক শিশু মৃত্যুর(Child Death) ঘটনা ঘটেছে। উজবেকিস্তানেও(Uzbekistan) এই কাশির ওষুধ প্রাণ কেড়েছিল ১৯ শিশু। নয়ডার(Noida) এক ওষুধ প্রস্তুতকারী সংস্থার এই দুই কাশির সিরাপে এবার নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World Health Organisation)।

জানা গিয়েছে, উজবেকিস্তান সরকারের পাঠানো রিপোর্টের ভিত্তিতে ভারতীয় সংস্থার তৈরি ওই ওষুধের গুণগত মান পরীক্ষা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই পরীক্ষাতেই দেখা যায় এই দুই কাশির সিরাপ শিশুদের জন্য অত্যন্ত বিপদজনক। এরপরই ওষুধ দুটির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নয়ডার ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মেরিয়ান বায়োটেকের অ্যাম্ব্রোনল সিরাপ এবং ডক-১ ম্যাক্স সিরাপ দুটি অত্যন্ত নিম্নমানের ও বিপদজনক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, ভারত থেকে উজবেকিস্তান সহ একাধিক দেশে গিয়েছে এই ওষুধ। যা ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই গোটা বিশ্বেই এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ‘হু’। পরীক্ষায় দেখা গিয়েছে, ওই দুই ওষুধে প্রচুর পরিমাণে রয়েছে ডাইইথিলিন গ্লাইকল। যা শিশুদের শরীরে সবচেয়ে বেশি ক্ষতি করে। সেই কারণেই উজবেকিস্তানে ১৯ জন শিশুর মৃত্যু হয়েছিল। এর পাশাপাশি আফ্রিকাতেও ভারতীয় সংস্থার তৈরি ওষুধ খেয়ে একাধিক শিশু মৃত্যুর ঘটনা ঘটে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকারের তরফে ওই কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...