Monday, April 6, 2026

সিরডি যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনা !মৃ*ত মহিলা সহ ১০! আহত ১৭

Date:

Share post:

সিরডি যাওয়ার পথে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা! এর জেরে মৃত্যু হয়েছে ১০ জনের। মৃতদের মধ্যে ৭ জনই মহিলা। আহত ১৭ যাত্রী। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন:মর্মান্তিক পথ দুর্ঘটনা মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের ছেলে-সহ ৭ ডাক্তারি পড়ুয়ার মৃত্যু

পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকালে মহারাষ্ট্রের পাথারে গ্রামের কাছে নাসিক-সিরডি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ৪৫ জন যাত্রী নিয়ে সিরডির উদ্দেশে রওনা দিয়েছিল একটি বাস। ঠাণে জেলার অম্বরনাথ থেকে ছেড়েছিল বিলাসবহুল বাসটি। পথে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের সিন্নার গ্রামীণ হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।


ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে যানজট হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...