Saturday, June 20, 2026

ফের দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মামলার শুনানি!

Date:

Share post:

দিল্লি হাইকোর্টে (Delhi High Court) ফের পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মামলার শুনানি। ২৩ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। শুক্রবার দিল্লি হাইকোর্টে বিচারপতি দীনেশ শর্মার এজলাসে অনুব্রতর মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেই মামলা শোনেননি বলে হাইকোর্ট সূত্রে খবর। আপাতত আগামী ১০ দিন স্বস্তিতে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি।

উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ (Interrogation) করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। মামলা ওঠে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে (Rouse Avenue Court)। কিন্তু এরপরই অনুব্রতর বিরুদ্ধে সিউড়ির এক ব্যক্তির দায়ের করা মামলার জেরে তাঁর দিল্লি যাওয়া সাময়িকভাবে পিছিয়ে যায়। যদিও দুবরাজপুরের মামলায় ইতিমধ্যেই জামিন (Bail) পেয়েছেন তিনি। এরপর অনুব্রত নিজেই রাউস অ্যাভিনিউ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন।

এরপর গত ৯ জানুয়ারি দিল্লি আদালতে আরও একটি মামলা করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। তিনি দাবি করেন, বীরভূমের জেলা সভাপতিকে গ্রেফতারের (Arrest) সময় ইডি কোনও কারণ দেখাতে পারেনি। এরপরই গ্রেফতারির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন অনুব্রত। সেই দু’টি মামলারই শুনানি হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু তা হয়নি। তাই আরও ১০ দিন আসানসোল সংশোধনাগারেই (Asansol Correctional Home) থাকছেন অনুব্রত মণ্ডল।

 

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...